Recent Articles
প্রবন্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবন্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

দেবলোকের যৌনজীবন - ডঃ অতুল সুর

শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ - 0 Comments

preview-davloker-juno-jibon-1.jpgবইঃ দেবলোকের যৌনজীবন
লেখকঃ ডঃ অতুল সুর
প্রকাশনীঃ জোছনালোক, কলকাতা ১৯৮৩

মানুষ গোড়া থেকেই তার দেবতাকে নিজের স্বরূপে কল্পনা করে নিয়েছিল । সেজন্য মানুষের যে সব দোষ-গুণ আছে, তার দেবতাদেরও তাই ছিল । এটা বিশেষ করে লক্ষিত হয় দেবতাদের যৌনজীবনে । যৌনজীবনে মানুষের যে সব গৰ্হিত আচরণ আছে, দেবতাদেরও তাই ছিল । যৌনজীবনে সবচেয়ে গৰ্হিত আচরণ হচ্ছে ইনসেক্ট' বা অজাচার। ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে যে যৌনসংসর্গ ঘটে, তাকেই অজাচার বলা হয় । তবে যে সমাজের মধ্যে এরূপ সংসর্গ ঘটে, সেই সমাজের নীতি-বিধানের ওপরই নির্ভর করে কোনটা অজাচার, আর কোনটা অজাচার নয়। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের কোন কোন উপজাতির মধ্যে বিধবা বিমাতা ও বিধবা শাশুড়ীকে বিবাহ করার প্রথা আছে । অন্যত্র এটা অজাচার। উত্তর ভারতে বিবাহ সপিণ্ড-বিধান ও গোত্র-প্রবর-বিধি দ্বারা নিয়ন্ত্রিত । সেখানে ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে অজাচার ঘটবার উপায় নেই। আবার দাক্ষিণাত্যে মামা-ভাগ্নী ও পিসতুতো-মামাতে ভাই-বোনের মধ্যে বিবাহ সামাজিক নিয়ম-কানুন দ্বারা স্বীকৃত। সেখানে এরূপ যৌন সংসর্গ অজাচার নয়। আবার প্রাচীনকালে ভ্রাতা ও ভাতৃবধূর মধ্যে যৌন-সংসর্গ অজাচার বলে গণ্য হত না । ভ্রাতা অস্বীকৃত হলে, অপরকে ডেকেও বিধবা বধূদের গর্ভসঞ্চার করানো হত। এরূপ গর্ভসঞ্চারের ফলেই মহাভারতের দুই প্রধান কুলপতি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম হয়েছিল ।
অথর্ববেদে (৮৬৭) পিতা-পুত্রী ও ভ্রাতা-ভগিনীর মধ্যে যৌনমিলনের উল্লেখ আছে । নহুষ তার ‘পিতৃকন্যা’ বিরজাকে বিবাহ করেছিল ও তার গর্ভে ছয়টি সন্তান উৎপাদন করেছিল ।

সূচী
অঙ্গরাদের যৌন আবেদন ,
দেবদেবীর ব্যভিচার,
দেবদেবীর অজাচার,
শিব সংযমী দেবতা ,
রাজমহীষীদের আশ্বসঙ্গম ,
নারীসঙ্গম ও তন্ত্রধর্ম ,
বিদ্যাধর ও বিদ্যাধরীদের আচরণ ,
মহাদেবের অনুচর ,
দেবদেবীর কুলজী ,
মুনি ঋষিদের যৌন জীবন ,
মৈথুনের মল্লবীর ,
হিন্দুদের কামশাস্ত্র,
হিন্দুমন্দিরে মিথুনমূর্তি ,
বেদপুরাণের ইতিবৃত্ত ,
দেবলোকের পরিচিতি ,
পৌরাণিক উপাখ্যান।



Download

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

ডেল কার্নেগী রচনাসমগ্র

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬ - 0 Comments

বুধবার, ৩০ মার্চ, ২০১৬

লিঙ্গপুরাণ - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

বুধবার, ৩০ মার্চ, ২০১৬ - 0 Comments

Linga-Puran-Cover-Final-182x300.jpg


"লিঙ্গপুরাণ" । সাতটি ভিন্ন বিষয়ের একটি প্রবন্ধের বই। "লিঙ্গপুরাণ" কোনো পুরাণ নয়। পুরাণের মতো কিছু বিষয়ও নয়। অথচ প্রাচীন ধ্যানধারণা সংস্কার ভেঙে সাতটি নির্মোহ বিষয়ের পর্যালোচনা। ভাবতে ভাবতে পড়া, কিংবা পড়তে পড়তে ভাবা — অথবা দুইই একসঙ্গে হতে পারে।

আমার যেসব পাঠক-বন্ধুরা এখনও বইটি সংগ্রহ করতে পারেননি বা পড়ে উঠতে পারেননি, তাদের জন্য সুখবর। এখন বাড়ি বসেই বইটি পেয়ে যান এবং সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে পড়ুন। নীচে দেওয়া লিংকে ক্লিক করে চলে যান । খুব সহজ পদ্ধতিতে বইটির ২.১৪ মেগাবাইটের পিডিএফ ডাউনলোড করে নিন। পড়ুন যত খুশি, যেমন খুশি। বাংলাদেশ সহ ভারতের বাইরের দেশগুলিতে যেখানে যারা আছেন প্রত্যেকেই বইটি সংগ্রহ করে নিন। এখন আমার বই পড়া আপনাদের কাছে অনেক সহজ হয়ে গেল। কারা কারা সংগ্রহ করলেন আমাকে সেটা জানাতে ভুলবেন না।

Download

শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

রক্তাক্ত বাংলা - প্রকাশক: মুক্তধারা (১৯৭১ ও যুদ্ধপরবর্তী সময়ে রচিত প্রবন্ধগুচ্ছ)

শুক্রবার, ১০ জুলাই, ২০১৫ - 0 Comments

ক্ষেতমজুর আন্দোলন: শ্রেণীগত ও রাজনৈতিক তাৎপর্য - তানভীর মোকাম্মেল

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার - যতীন সরকার

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫ - 0 Comments

IMG_000115

যতীন সরকার একালের অগ্রণী চিন্তাবিদ-একথা নির্দ্বিধায় বলা যায়।তিনি সেই বিরল প্রাবন্ধিকদের অন্যতম যাঁর রচনা সমমনাদের উদ্দীপিত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক যোগায়। সাহিত্যের কীর্তিমান অধ্যাপক হলেও তাঁর লেখালেখি শুধু সাহিত্যে সীমাবন্ধ থাকেন নি।সংস্কৃতি, সমাজ, ইতিহাস, রাজনীতি, দর্শন ও ধর্মের বিস্তুত জগতেও তাঁর অবাধ বিচরণ। গত পাঁচ দশকে তাঁর রচনা এদেশের সমাজ-রাজনীতির গুরুত্বপুর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। চিন্তার স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্ণতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবনদর্শনের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ।

ডাউনলোড করুন বইটি

রবিবার, ৫ জুলাই, ২০১৫

দেবতার মানবায়ন (শাস্ত্রে সাহিত্যে কৌতুকে) - নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

রবিবার, ৫ জুলাই, ২০১৫ - 0 Comments

বুধবার, ১ জুলাই, ২০১৫

চিন্ময় বঙ্গ - ক্ষিতিমোহন সেন

বুধবার, ১ জুলাই, ২০১৫ - 0 Comments

মহাভারতে যৌনতা - শামিম আহমেদ

সিনেমা এলো কেমন করে -- ফারহানা মিলি

আমার রবীন্দ্রনাথ - শক্তি চট্টোপাধ্যায়

amar-rabindranath-shakti-chattopadhyay

পঞ্চাশ-ষাটের দশকের অন্য আর পাঁচ জন কবির মতোই রবীন্দ্রনাথকে নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায়েরও একটা গ্রহণ-বর্জনের সম্পর্ক ছিল। সমালোচনার জন্য যে বইটি হাতে তুলে নিয়েছি, তার ব্লার্বে প্রকাশক লিখছেন সে সম্পর্ক, ‘লুকোচুরি খেলা’- সম্পর্ক। যা কবি, ‘পরবর্তীকালে স্বীকার করেছিলেন’। কেন না, এ তো, ‘অগ্রজের কাছে অনুজের নিঃশর্ত আত্মসমর্পন’। অথবা, শক্তির নিজের কথায় যাকে বলেছেন, ‘উনি এসেই পড়েন, উপায় নেই’। শক্তির কবিতার ভুবনে যে রবীন্দ্র অনুভব, বা অসংখ্য কবিতার পংক্তিতে পংক্তিতে শক্তির যে নিজের রবীন্দ্রনাথ সেই লেখার সংকলন এ বই নয়। এ বই আসলে রবীন্দ্রনাথকে বিষয় করে শক্তির লেখা গদ্য- পদ্য ও সাক্ষাৎকারের সংকলন। ভূমিকা লিখেছেন, কবি জায়া মীনাক্ষী চট্টোপাধ্যায়। মীনাক্ষীদেবী লিখছেন, ‘এতদিন সাধারণ্যে শক্তির রবীন্দ্রবিরূপতার কথাই প্রচলিত, বিনম্র শ্রদ্ধাটি নয়, সেগুলি পূর্ণ প্রকাশিত কবিতা বা কবিতাংশের মধ্যে’। কয়েকটি কবিতা এ সংকলনে থাকলেও, শক্তির অজস্র কবিতায় রবীন্দ্রনাথ রয়েছেন। যা ধরা নেই এ সংকলনে। সেদিক থেকে খানিকটা হলেও সমগ্রতা হারালো এ গ্রন্থের উদ্দেশ্য। যে গদ্যগুলি সংকলিত হয়েছে এই গ্রন্থে, সেগুলি হল ‘পঁচিশে বৈশাখ’, ‘কবিতা দিবস’, বাইশে শ্রাবণ’, ‘রবীন্দ্রনাথ; আমার মত করে’, ‘আমার প্রিয় রবীন্দ্রকবিতা’। এর কয়েকটি ১৯৬৪ সালে কলকাতার কয়েকটি জায়গা ও ঘটনা নিয়ে ‘দেশ’ ও ‘অমৃত’ পত্রিকায় প্রকাশিত হয়। যা পরে শক্তির বই ‘রূপকথার কলকাতা’ নামে প্রকাশিতও হয়। এই লেখাগুলিতে কবি শক্তির রবীন্দ্র-অনুভব ধরা পড়েছে শব্দ ব্যবহারের নিমগ্নতায়।‘বাংলাদেশ ও রবীন্দ্রনাথ- এটাকে পৃথক করা যায় না’ শীর্ষক সাক্ষাৎকারে কবির সুগভীর বিশ্লেষণে অন্য এক রবীন্দ্রনাথকে পায় পাঠক। এ সংকলনের শেষ পর্বে প্রকাশক সাজিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথকে নিবেদিত শক্তির কবিতা। যার প্রতি পরতে পাঠককে চমকে উঠতে হয়, কবিতা পংক্তির দ্যুতিতে। মনে হয়, কেন লিখেছিলেন শক্তির নিজের কথায় ‘উনি এসেই পড়েন, উপায় নেই’।

ডাউনলোড করুন

মহাভারতের একশটি দুর্লভ মুহূর্ত - ধীরেশচন্দ্র ভট্টাচার্য

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী - অবনীন্দ্রনাথ ঠাকুর

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫ - 0 Comments

bageswari-shilpa-prabandhabali-abanindranath-tagore শিল্প সম্পর্কে বাংলা ভাষায় অন্যতম সেরা বই । অবনীন্দ্রনাথের কিছু বক্তৃতার সংকলন ।

ডাউনলোড করুন

বুধবার, ২৪ জুন, ২০১৫

সংস্কৃতির ভাঙা সেতু - আখতারুজ্জামান ইলিয়াস

বুধবার, ২৪ জুন, ২০১৫ - 0 Comments

001 (1)কথাশিল্পী হিসেবে আখতারুজ্জামান ইলিয়াস তাঁর জীবনকালেই সমকালীন বাংলা সাহিত্যের এক মর্যাদার আসন করে নিয়েছিলেন। কিন্তু যাকে বলে বিশুদ্ধ মমনচর্চার ক্ষেত্রে সেই প্রবন্ধসাহিত্যেও তাঁর শিখরস্পর্শী সাফল্য সম্পর্কে আমরা অনেকেই হয়ত সেভাবে অবহিত নই।মৃত্যুর পরে প্রকাশিত তাঁর এই একমাত্র প্রবন্ধগ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু-তে পাঠক তাঁর প্রতিভার সেই অন্যদিকটির সঙ্গে পরিচিত হতে পারবেন। গল্প-উপন্যাসের মতো এক্ষেত্রেও তিনি ছিলেন এক স্বল্পপ্রজ লেখক।আবার তাঁর সৃষ্ট কথাসাহিত্যের মতোই প্রবন্ধগুলোও তাঁর গভীর জীবনবোধ, বিষয়কে তার সমগ্রতায় দেখার চোখ এবং শিল্পীর দায়বদ্ধতায় তাঁর বিশ্বাসকে তুলে ধরে।লেখক বা সংস্কৃতিকর্মীর দায়িত্ব, উপন্যাসে সমাজ বাস্তবতা, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সমস্যা, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পদৃষ্টি, বুলবুল চৌধুরীর প্রতিভা, রবীন্দ্র সঙ্গীতের শক্তি, সূর্যদীঘল বাড়ি বা গান্ধী চলচ্চিত্র, ছোটগল্পের ভবিষ্যৎ কিংবা কায়েস আহমেদ বা অভিজিৎ সেনের মতো কথা বলুন না কেন? তাঁর সুগভীর অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও অনুপুঙ্খ বিশ্লেষণ ক্ষমতা আমাদেরকে বিস্ময়-বিমুগ্ধ করে। এমনকি যেখানে আমরা তাঁর সঙ্গে একমত নই সেখানও তাঁর প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আমরা পারি না। তাঁর গল্প-উপন্যাসের মতোই প্রবন্ধগুলোও হয়ত একটানে পড়া যায় না। ভাবতে-ভাবতে পড়তে হয়, আবার পড়তে পড়তে থমকে ভাবতে হয়। কখনো তা পাঠককে ঝাঁকুনি দিয়ে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ‘জীবনযাপনের মধ্যে মানুষের গোটা সত্তাটিকে’ প্রকাশের যে দায়িত্বের কথা ইলিয়াস বলেছেন ‘চিলেকোঠার সেপাই’বা ‘খোয়াবনামা’র পেছনে তাদের স্রষ্টার সে নিখাদ দায়বোধ ও দীর্ঘ মানসিক প্রস্তুতির চিনে নিতেও প্রবন্ধগুলো আমাদের সাহায্য করে।

সূচিপত্র
*সংস্কৃতির ভাঙা সেতু উপন্যাস ও সমাজবাস্তবতা
*সংশয়ের পক্ষে
*মাণিক বন্দ্যোপাধ্যায়ের রাগী চোখের স্বপ্ন
*বাংলা ছোটগল্প কি মরে যাচ্ছে?
*রবীন্দ্রসংগীতের শক্তি
*বুলবুল চৌধুরী
*শওকত ওসমানের প্রভাব ও প্রস্তুতি
*স্মৃতির শহরে কবির জাগরণ
*ক্ষুদ্ধ শহীদ ক্লান্ত শহীদ
*আসহাউদ্দীন আহমেদের ক্রোধ ও কৌতক
*কৌতুকে ক্রোধের শক্তি
*জতুগৃহে দিনযাপন
*মরিবার হ’লো তার সাধ
*প্রসঙ্গ : সূর্যদীঘল বাড়ি
*অভিজিৎ সেনের হাড়তরঙ্গ
*লেখকের দায়
*সায়েবদের গান্ধি
*গুণ্টাগ্রাস ও আমাদের গ্যাস্ট্রিক আলসার
*সমাজের হাতে ও রাষ্ট্রের খাতে প্রাথমিক শিক্ষা
*একুশে ফেব্রুয়ারির উত্তাপ ও গতি
*চাকমা উপন্যাস চাই।



ডাউনলোড করুন

মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ - সম্পাদনা: হিমেল বরকত

মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫ - 0 Comments

বাংলাদেশ ও ইসলাম - সৈয়দ আমীরুল ইসলাম

শ্রোতার কৈফিয়ত - আবদুশ শাকুর

Shrotar Kaifiat by Abdush Shakurসবাই সাহিত্য পড়ে না, কিন্তু সকলে সংগীত শোনে। তাই সংগীতকারের হৃদয়মথিত সংগীতের প্রধান গন্তব্য শ্রোতার প্রাণ। পারস্পরিক এই সম্পর্কের কারণেই সংগীতশিল্পী যেমন শ্রোতা সৃষ্টি করে, শ্রোতাও তেমনি অবদান রাখে সংগীতকারের নির্মাণে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ অমিয়নাথ সান্যাল। তাঁর অমর গ্রন্থ স্মৃতির অতলে পড়ে মনে হবে মহান গায়কের সমান মাপেরই মহান শ্রোতা তিনি। তাঁর মতো শ্রোতারাই সৃষ্টি করেছেন মৌজুদ্দিন-গহরজানের মতো কালজয়ী শিল্পীদের। সংগীত রালিত হয়েছে প্রধানত তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে- দরবার, সমঝদার আর সরকার। সমঝদারের পর্বটিকে দরবারি এবং সরকারি পর্ব-দুটির সন্ধিক্ষণিক পর্বও বলা চলে। দরবারের সমবেত সভাসদ সকলেই সংগীতের প্রস্তুত শ্রোতা ছিলেন না। সরকারের আমন্ত্রিত পারিষদ তো সাধারণত সংগীতের শ্রোতাই নন, পয়সা বা পার্টির হোতা। কিন্তু এই দুই প্রতিষ্ঠানের মধ্যবর্তী তৃতীয় প্রতিষ্টানস্বরূপ সমঝদারের ঘরে আয়োজিত সংগীতাসরে আমন্ত্রকসহ সকল শ্রোতাই থাকতেন সংগীতগুণী। ফলে সেই আসরে শিল্পীর সৃজন চলতো শুদ্ধতম মেজাজে, যেজন্য সৃষ্ট সংগীত তুঙ্গ স্পর্শ করতো। এই পরিপ্রেক্ষিতেই বর্তমান গ্রন্থের ক্ষুদ্র পরিসরেও তুলনামূলকভাবে বেশি জায়গা নিয়েছে শ্রোতার কথা। ভূমিকা এ বইটির বিশেষত্ব খুঁজতে চাইলে জোরের বা ঝোঁকের জায়গাগুলো দেখতে হবে। যেমন ‘শ্রোতার কৈফিয়ত’ আর ‘মৌলিক সংগীত ও যৌগিত সংগীত’ রচনা দুটির ঝোঁক হল সংগীত-বিশেষ নিয়ে তর্কের ওপর। তর্কের ধরনটি হল ‘শকিং টু অ্যাটেনশন’। অর্থাৎ বক্তব্য বিষয়টির জটিলতা ও গভীরতার প্রতি, শুধু ঝাঁকুনি নিয়ে নয়, আঘাত করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা- যাতে তিনি বিশেষ সংগীত-বিচিন্তাটি ঝাঁকিদর্শন করেই প্রসঙ্গান্তরে চলে না যান। তেমনি ‘সংগীতে তৃতীয় পক্ষ’ রচনাটির জোর হল তৃতীয় পক্ষ তথা ‘রূপকার’-এর ওপর। ‘কথাকার’ কথা রচনা করলেন, তাতেই সংগীত সৃষ্ট হল না। ‘সরকার’ সুর রচনা করলেন, তাতেও সংগীত সৃষ্ট হল না। কারণ সংগীত ক্রিয়াত্নক বা ক্রিয়াসিদ্ধ শিল্প। যখন রূপকার উল্লিখিত কথা ও সুর রূপায়ণ করলেন, তখনই সংগীত সৃষ্ট হল। কারণ সংগীত রূপায়ণাপেক্ষ শিল্প বা ‘পারফমিং আর্ট’। এ রচনাগুলোর সঙ্গে বহুলশ্রুত-কিন্তু-বিরলপরিচিত বিস্মকর ‘পারফমিং আর্টিস্ট’ ভি. বালসারার বিচিত্র জীবন ও ‘সংগীতপ্রতীক’ মিয়া তানসেন-এর বহুবিতর্কিত জীবন এবং কয়েকজন কিংবদন্তিপ্রতিম সংগীতব্যক্তিত্বের ওপর প্রয়োজনসাধন আলোচনা সংবলিত বর্তমান বইটির প্রাইম-মুভার প্রখ্যাত সম্পাদক আবুল হাসনাত, যিনি আমাদের শিল্পসংস্কৃতি জগতের অনেক অবদানের কেবল চালিকাশক্তিই নন, প্রাথমিক উৎসও বটেন। এ সূত্রে বিচিন্তিত এই তর্কার্থী বইটির একজন মন্দের ভাগী পাওয়া গেল বলে তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।

আবদুশ শাকুর
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।


সূচিপত্র
* শ্রোতার কৈফিয়ত
* মৌলিকসংগীত ও যৌগিক সংগীত
* সংগীতে তৃতীয় পক্ষ
* কাব্যসংগীতের যুগস্রষ্টা পঙ্কজকুমার মল্লিক
* যন্ত্রসংগীতের কিংবদন্তি পণ্ডিত ভি. বালসারা
* সংগীতপ্রতীক মিয়া তানসেন
* অমর সংগীতকার শচীন দেববর্মন
* গানের ভুবনে ইন্দ্রপতন
* মেলডিসম্রাট নওশাদ আলী
* রবীন্দ্ররক্ষীবাহিনী অনাবশ্যক
* বাংলা গানের মুক্তিদাতা কাজী নজরুল ইসলাম
* যতীন ও হারমোনিয়ম
* কলের গানের গল্প
* উত্তরনের গান

ডাউনলোড করুন বইটি

বাঙালী হিন্দুর বর্ণভেদ - নীহাররঞ্জন রায়

Bangali Hindur Barnavedনীহাররঞ্জন রায় (জন্ম: ১৪ই জানুয়ারি, ১৯০৩ - মৃত্যু: ৩০শে আগস্ট, ১৯৮১) ছিলেন বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা-গবেষক পন্ডিত। দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনীষী ছিলেন।

ডাউনলোড করুন বইটি

শনিবার, ২০ জুন, ২০১৫

বাঙালনামায় - তপন রায়চৌধুরী

শনিবার, ২০ জুন, ২০১৫ - 0 Comments

bangalnama-tapan-roychowdhuryঝালকাঠির কীর্তিপাশা জমিদারবাড়ি সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এ জমিদারবাড়িতেই ১৯২৬ সালে তাঁর জন্ম। তিনি বরিশাল জিলা স্কুল, কলকাতা বালিগঞ্জ জগদ্বন্ধু ইনস্টিটিউট, বালিগঞ্জ সরকারি হাই স্কুল, কলকাতা স্কটিশ কলেজ ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। তাঁর চর্চার মূল বিষয় ছিল ভারতের অর্থনৈতিক ইতিহাস, ব্রিটিশ ভারতের ইতিহাস ও বাংলার ইতিহাস। তিনি ১৯৭২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আধুনিক দক্ষিণ এশিয়ার ইতিহাস বিভাগে অধ্যাপক ছিলেন। দিল্লি স্কুল অব ইকোনমিকসে বেশ কিছুকাল শিক্ষকতা করেছেন। তাঁকে ১৯৯৩ সালে ডক্টর অব লেটারস সম্মান দেয় অঙ্ফোর্ড ইউনিভার্সিটি। ২০০৭ সালে তপন রায়চৌধুরীকে পদ্মভূষণ সম্মান প্রদান করে ভারত সরকার। তাঁর কয়েকটি বিখ্যাত বই 'বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর : অ্যান ইন্ট্রোডাক্টরি স্টাডি ইন সোশ্যাল হিস্ট্রি', 'দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার টাইম' প্রভৃতি।

ডাউনলোড করুন বইটি

ভারতের শেষ ভুখন্ড - সঞ্জীব চট্টোপাধ্যায়

Bharater sesh bhukhandaচলুন, বেড়িয়ে আসি আন্দামান। বৈচিত্র্যময় ভারতের আরেক বিচিত্র-জগৎ। জারোয়াদের (সম্ভবতঃ ভারতের সর্বপ্রাচীন জাতিগোষ্ঠী,যারা আজও সেই পূর্বাবস্থা পরিত্যাগ করেনি) সাথেও দেখা হবে, সাথে থাকবে আরও অনেককিছু। কিছু দূর্লভ-ছবি আছে জারোয়াদের, যা আজ আইনতঃ নিষিদ্ধ।


ডাউনলোড করুন বইটি

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks