বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

অনুবাদকের কথা
‘যাকাত’ দ্বীন-ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু এ বিষয়ে আধুনিক সমাজ ও অর্থনীতির দৃষ্টিতে বিস্তারিত আলোচনা সম্বলিত গ্রন্থ উপমহাদেশের কোন ভাষায় ছিল না। তাই এ বিষয়ে একখানি গ্রন্থ রচনার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছিলাম বহুদিন থেকে।
তবে এ যুগের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সুপণ্ডিত এবং কাতারের অধিবাসী আল্লামা ইউসুফ আল-কারযাভী লিখিত ‘ফিকহুয্ যাকাত’ (আরবী*****) নামক আরবী গ্রন্থটির নাম শুনে আসছিলাম ১৯৬৯ সন থেকেই। কিন্তু দুই খণ্ডে বিভক্ত এই বিরাট গ্রন্থখানি পড়ার কোন সুযোগ তখন আমি পাই নি।
এর দশ বছর পর ১৯৭৯ সনের রমযান মাসে এই গ্রন্থখানি আমি সর্বপ্রথম দেখতে পাই এবং তখনই আমি এর অনুবাদের দায়িত্ব গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আল্লামা ইউসুফ আল-কারযাভীর এ এক অমর ও অতুলনীয় সৃষ্টি। আমার জানামাতে আরবী ভাষাযও এর সমতুল্য আর কোন গ্রন্থ নেই।
বস্তুত ইসলামী জ্ঞান ও আদর্শের ক্ষে্রেত যাকাত যেমন মহান আল্লাহর একটি বিশেষ অবদান, দুনিয়ার বঞ্চিত মানবতার দারিদ্র্য মুক্তির জন্য যাকাতও এক অনন্য ও অনবদ্য ব্যবস্থা। এ বিষয়ে ব্যাপক ও বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণে এই গ্রন্থখানি এক মহামূল্য সম্পদ। এই গ্রন্থখানি রচনা করে আল্লামা কারযাভী দ্বীন-ইসলামের এক অতুলনীয় খেদমত আঞ্জাম দিয়েছেন এবঙ সেই সঙ্গে গোটা মুসলিম জাহানের মহাকল্যাণ সাধন করেছেন।
আমি আশা করি, এই গ্রন্থখানি আদ্যন্ত পাঠ করে পাঠকবৃন্দ যাকাতের গুরুত্ব ও মানবতার কল্যাণে এর বিরাট ভূমিকার কথা সবিস্তারে জানতে পারবেন। এই বিরাট গ্রন্থের পূর্ণাঙ্গ অনুবাদ সম্পূর্ণ করে বাংলা ভাষাভাষী জনগণের সম্মুখে পেশ করতে পারা আমার জন্যে একটি পরম সৌভাগ্যের ব্যাপারে এবং এজন্য আমি মহান আল্লাহর দরবারে নিবেদন করছি অশেষ শুকরিয়া।
(মওলানা) মুহাম্মদ আবদুর রহীম
মুস্তফা মনযিল
২০৮, নাখালপাড়া, ঢাকা
২৮-৮-১৪০২ হিজরী
১ম খন্ডের সূচীপত্র
গ্রন্থকারের কথা
কুরআনের তাফসীর লেখকগণের ভূমিকা
মুহাদ্দিস ও হাদীসের ব্যাখ্যাকারদের ভূীমকা
ফিকাহবিদদের কাজ
ইসলামের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ফিকাহ আলিমগণের কাজ
আলোচনার পদ্ধতি ও ধরন
মৌল উৎস নির্ধারণ ও তত্ত্ব সংগ্রহ
আলোচনার বন্টন ও তার বিভিন্ন বিন্যাস
তুলনামুলক আলোচনা
ব্যাখ্যা ও কারণ প্রদর্শন
যাচাই ও অগ্রাধিকার দান
গ্রহণ, অগ্রাধিকার ও সত্য নির্ধারণে অবলম্বিত নিয়ম-নীতি
সুদৃঢ় ইজমার প্রতি মর্যাদা প্রদর্শন
সহীহ কিয়াস কার্যকরকরণ
লক্ষ্য ও কল্যাণের গুরুত্ব স্বীকার
আলোচনার পদ্ধতি
যাতা ও সাদকার অর্থ
‘যাকাত’ শব্দের বিশ্লেষণ
সাদকার অর্থ
কুরআন মজীদে যাকাত
প্রথম অধ্যায়ঃ যাকাত ওয়াজিব: ইসলামে তার স্থান
শুরুর কথা
প্রাচীণ সভ্যতার দারিদ্র সমাজ
দারিদ্রের ব্যাপারে বিভিন্ন ধর্মের ভূমিকা
আসমানী ধর্মসমূহের অবদান
পর্যালোচনা
দারিদ্র্য বিমোচনে ইসলামের অবদান
মক্কী যুগ থেকে কুরআনের ভূমিকা
মিসকীনদের খাবার দেয়া ঈমানের অংগ
মিসকীনের অধিকার আদায়ের জন্যে
উৎসাহ দান
ভিখারী, বঞ্চিত, মিসকীন ও নিঃস্ব পথিকদের অধিকার
শস্য কর্তনকালীন অধিকার
মক্কায় ‘যাকাত’ দান
মক্কী যুগের যাকাত নিঃশর্তঃ
মদীনা পর্যায়ে যাকাত
কুরআনের মাদানী আয়াতে যাকাতের বিধান
‘যাকাত’ প্রসঙ্গে সূরা তাওবা’র দৃষ্টান্ত
কুরআনে মোটামুটি বলা কথার ব্যাখ্যা দেয় সুন্নাত
যাকাতের হিসাব ও পরিমাণ সুন্নাত কর্তৃক নির্ধারিত
রোযাপর পরই যাকাত
যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ
যাকাত না দেয়ার কঠোর আযাবের ভয় প্রদর্শন
পরকালীন আযাব
যাকাত না দেয়ার বৈষয়িক শাস্তি
যাকাত দিতে অস্বীকারকারীদের শরীয়তসম্মত শাস্তি
যাকাত আদায়ে অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ
হযরত আবূ বকর (রা)-এর যুক্তির দুটি দিক
দ্বীন-ইসলামে যাকাতের গুরুত্ব
যাকাত অমান্যকারী কাফির
ইসলামের যাকাত ও অন্যান্য ধর্মের যাকাতের মধ্যে পার্থক্য
যাকাতের প্রকৃতি সম্পর্কে শাখ্ত-এর ধারণা ভুল
দ্বিতীয অধ্যায়: যাকাত কার উপর ফরয
ইসলাম অমুসলিমদের উপর যাকাত প্রথম পর্ব
ফরয করেনি কেন
অমসলিমদের কাছ থেকে যাকাত-পরিমান কর গ্রহণ করা হবে কিনা
দ্বিতীয় পর্ব
বালক ও পাগলের ধন-মালে যাকাত
যাকাত ফরয হয় না বলে যাঁরা মত দিয়েছেন এঁদের দলীল
বালক ও পাগলের মালে যাকাত ফরয হওয়ার পক্ষের লোকদের কথা
বালকের ধন মালে যাকাত হওয়ার দলীল
তুলনা ও অগ্রাধিকার দান
ফরয না-হওয়া মতের বাতুলতা
সার কথা
তৃতীয় অধ্যায়: যেসব ধন-মালে যাকাত ফরয হয় তার নিসাব পরিমাণ
যে সম্পদে যাকাত ফরয হয়
‘মাল’ শব্দের অর্থ-আভিধানিক শরীয়াতের পরিভাষা
যে মালে যাকাত ফরয হয় তার শর্তাবলী
পূর্ণাংগ মালিকানা
এ শর্তটির যৌক্তিকতা
এ শর্তের দলীল
এ শর্তের আনুষঙ্গিক কথা
ওয়াক্ফকৃত জমি
হারাম সম্পদে যাকাত হয় না
ঋণের যাকাত
চাকুরীজীবীদের বেতন ও সঞ্চয়
প্রবৃদ্ধি
প্রবৃদ্ধি শর্ত করার যৌক্তিকতা
এ শর্তের দলীল
বর্ধনশীল রহিত সম্পদ
নিসাবের শর্ত
মৌল প্রয়োজনের অতিরিক্ত হওয়া
কুরআন ও সুন্নাহ থেকে এ শর্তের দলীল
ঋণমুক্তি
এ পর্যায়ের দলীলসমূহ নিম্নরূপ
যাকাতের প্রতিবন্ধক ঋণের শর্ত
এ ঋণ বর্তমানকালের হওয়া কি শর্ত
এক বছর অতিক্রমণ
কতিপয় মালের এক বছরের শর্তের কারণ
এক বছরের শর্তের প্রমাণ
কতিপয়, সাহাবী ও তাবেয়ীনের ভিন্ন মত
সমন্বয়ের কেন্দ্রবিন্দু
প্রাপ্ত ধন-মালের ব্যাপারে মতপার্থক্য
পশু সম্পদের যাকাত
পশুর যাকাতরে সাধারণ শর্ত
তার সংখ্যা নিসাব-মাত্রা পর্যন্ত পৌঁছতে হবে
মালিকানার এক বছর
‘সায়েমা’ হতে হবেউটের যাকাত
একশ’টির উপর সংখ্যক উষ্ট্রের যাকাতের মতভেদ ও তার কারণ
হানাফী মাযহাবের মত ও তার পর্যালোচনা
যাকাত সংক্রান্ত পত্রসমূহের মধ্যে সামান্য পার্থক্যের তাৎপর্য
গরুর যাকাত
গরুর যাকাতের নিসাব
প্রসিদ্ধ কথা-নিসাব সংখ্যা ত্রিশ
ইমাম তাবারীর মতে নিসাব পরিমাণ পঞ্চাশটি
ইবনুল মুসাইয়্যিব ও জুহরীর মত
এই মতের দলীল
ভিন্নমত
প্রাসঙ্গিক কথা
ছাগলের যাকাত
বহুসংখ্যক ছাগলের যাকাত ফরয হয় কেন
ছোট গবাদিপশুর যাকাত কি যাকাত দিতে হবে
গবাদিপশুর যাকাত বাবদ কি গ্রহণ করা হবে
যাকাতের জন্তুতে মিশ্রণের প্রভাব
ঘোড়ার যাকাত
যানবাহন বোঝা বহন ও জিহাদে ব্যবহৃত ঘোড়ার যাকাত নেই
ব্যবসায়ের ঘোড়ার যাকাত দিতে হবে
ঘরে ঘাস খাওয়ানো ঘোড়ার যাকাত নেই
ঘোড়ার যাকাত না হওয়ার দলীল
ইমাম আবূ হানীফার মত
আবূ হানীফার মতে যাকাতের নিসাব
পর্যালোচনা
ঘোড়া ছাড়া অন্যান্য গবাদিপশু
প্রাথমিক কথা
তৃতীয় অধ্যায়: স্বর্ণ ও রৌপ্রের যাকাত
নগদ সম্পদের যাকাত
নগদ সম্পদের ভূমিকা ও পর্যাসমুহ
রাসূলে করীমের যুগে প্রচলিত নগদ অর্থ
নগদ সম্পদে যাকাত ফরয হওয়ার দলীল
নগদ সম্পদে যাকাত ধার্য হওয়ার দলীল
নগদ সম্পদে যাকাত ধার্যা হওয়ার যৌক্তিকতা
নগদ সম্পদে যাকাতের পরিমাণ
একালে এ পরিমাণ বৃদ্ধি করা যায় কি?
নগদ সম্পদের নিসাব
সংশয় ও তার অপনোদন
শরীয়াতসম্মত ‘দিরহাম’ ও দীনারের পরিমাণ
সমকালীন চিন্তাবিদদের একটা বড় ভুল
এ যুগে নিসাব নির্ধরণ কিসে হবে?
নগদ সম্পদের কোন স্থির মান নির্ধারণ কি সম্ভব
অন্রান্য নিসাব পরিমাণ নির্ধারণ
শস্য ও ফল-ফসলের নিসাব অনুযায়ী নির্ধারণ কি সম্ভব?
অন্যান্য নিসাব পরিমাণ নির্ধারণ
শস্য ও ফল-ফসলের নিসাব অনুযায়ী নির্ধারণ কি সম্ভব?
গবাদিপশুর নিসাবের দৃষ্টিতে নিসাব নির্ধারণ কি সম্ভব?
নগদ সম্পদের নিসাবের গ্রহণযোগ্য মান
নগদ কাগজী মুদ্রা ও তার বিচিত্রতা
কাগজী নগদের যাকাত
নগদ সম্পদে যাকাত ফরয হওয়ার শর্ত
নিসাব পরিমাণ হওয়া
নিসাব পরিমাণের একক মালিক হওয়া কি শর্ত?
একটি বছরকাল অতিবাহিত হওয়া
ঋণমুক্তি
মৌল প্রয়োজনের বাড়তি হওয়া
অলংকারাদি, তৈজসপত্র ও স্বর্ণ-রৌপ্য নির্মিত উপঢৌকনাদির যাকাত
স্বর্ণ-রৌপ্য নির্মিত পাত্রাদি ও উপঢৌকনাদির যাকাত
পুরুষের ব্যবহৃত হারাম অলংকারাদিতেও যাকাত ফরয
স্ত্রীলোকদের মুক্তা ও মণি নির্মিত অলংকারের যাকাত
স্ত্রীলোকদের স্বর্ণ-রৌপ্যের অলংকারের যাকাত সম্পর্ক বিভিন্ন মত
অলংকারের যাকাত ফরয হওয়ার দলীল
এ কথার দলীল
অলংকারের যাকাত ফরয না হওয়ার পক্ষেমত
এ মতের দলীল
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
অলংকারের যাকাত ফরয হওয়ার দলীল ভুল
যে অলংকার পুঁজি বানানো হবে, তারই যাকাত দিতে হবে
সারনির্যাস
চতুর্থ অধ্যায়: ব্যবসায়ী সম্পদের যাকাত
ব্যবসায়ে যাকাত ফরয হওয়ার দলীল
কুরআনের আয়াত
সুন্নাত
সাহাবী, তাবেয়ীন ও প্রাচীন বিশেষজ্ঞদের ইজমা
কিয়াস-বিবেচনা
বিরুদ্ধবাদীদের শোবাহ-সন্দেহ
ব্যবসায় পণ্য সম্পর্কে জাহিরী ফিকাহ্র মত
ব্যবসা-পণ্যে যাকাতের শর্ত
ব্যবসায়ী তার ব্যবসা সম্পদের যাকাত কিভাবে দেবে
মজুদদার ব্যবসায়ী ও চলতি বাজারদরে বিক্রয়কারী ব্যবসায়ীর মধ্যে পার্থক্য
স্থিতিশীল পণ্যের যাকাত নেই
যাকাত দেয়ার সময় পণ্যদ্রব্যের মূল্য কোন্ দরে হিসাব করা হবে?
ব্যবসায়ী মূল ব্যবসা দ্রব্য থেকে যাকাত দিবে না তার মূল্য থেকে
পঞ্চম অধ্যায়: কৃষি সম্পদের যাকাত
ফল ও ফসলে যাকাত ফরয হওয়ার দলীল
কুরআন মজীদ
সুন্নত
ইজমা
কৃষি ফসলে ফরয যাকাত
হযরত ইবনে উমরের মত
ইমাম মালিক ও শাফেয়ীর মত
ইমাম আহমদের মত
ইমাম আবূ হানীফার মত
জমির সর্বপ্রকার উৎপাদনেই যাকাত
এই মতের পক্ষে দলীল
পর্যালোচনা ও অগ্রাধিকার
কৃষি ফসল ও ফল-ফঁকড়ার যাকাত
নিসাবের হিসাব
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
শস্য ও ফলের নিসাব
ছা’র পরিমাণ
ছা’র ব্যাপারে হিজাজ ও ইরাকের মধ্যকার পার্থক্য
ইরাকী ফিকাহ্বিদদের দলীল
হিজাজীদের দলীল
দুটো কথার সমন্বয়ের কোন পথ আছে কি?
ফলশ্রুতি
আধুনিক মানে শস্য ও ফলের নিসাব
পাত্র দিয়ে মাপা হয় এমন জিনিসের নিসাব
আমাদের গৃহীত মত
নিসাব কখন হিসাব করা হবে
যাকাতের পরিমাণ ও তার পার্থক্য
ওশর ও অর্ধ-ওশর
সেচ প্রয়োজন না হলেও কষ্টের সম্ভাব্যতা
অনুমানের ভিত্তিতে যাকাতের পরিমাণ নির্ধারণ
অনুমান করার উপযুক্ত সময়
অনুমানকারীর ভুল
খেজুর-আঙ্গুর ছাড়া অন্যান্য ফলেও কি অনুমান করা যাবে?
কৃষি ফসল ও ফলের মালিকের জন্যে কি ছেড়ে দেয়া যাবে
ঋণ ও ব্যয়ভার বাদ দিয়ে অবশিষ্টের যাকাত
ঋণ ও ব্যয়ভার বাদ দিয়ে কি যাকাত দেয়া হবে?
ভাড়া করা জমির যাকাত
মারিক নিচেই চাষ করলে
ধার করা জমির যাকাত
জমি-মালিক ও শরীক
মালিক যাকাত দেবে, না কেরায়দার?
ইমাম আবু হানীফার মত
জমহুর ফিকাহবিদদের মত
মতপার্থক্যের কারণ
অগ্রাধিকার দান
ওশর ও খারাজ
জমি কখন ওশরী হয়, কখন খারাজী
ওশরী জমি
খারাজী জমির বিভিন্ন প্রকার
খারাজী জমি ক্রয় ও বিক্রয়
সমর্থনের মাধ্যমে খারাজ ধার্যকরণ
ওশর ও খারাজ কি একসাথে ধার্য হতে পারে
হানাফী মত ও তার দলীল
মজহুর ফিকাহ্বিদদের অভিমত
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
উৎপাদন থেকে খারাজ বাদ দিয়ে অবশিষ্টের যাকাত দান
এক্ষণে খারাজী জমি কোথায়
ওশর ও খারাজ একত্র হওয়া সম্পর্কে একালের বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গী
ষষ্ঠ অধ্যায়: মধু ও প্রাণী উৎপাদনের যকাত
মধুর যাকাত
শুরুর কথা
মধুর যাকাতের পক্ষেযাঁরা
এ মতের দলীল
এ পর্যায়ে অন্যান্য মত
আবূ উবায়দার মত
মধুর যাকাত পর্যায়ে অগ্রাধিকারপ্রাপ্ত মত
মধুর যাকাত পর্যায়ে অগ্রাধিকারপ্রা্ত মত
মধুর যাকাতের পরিমাণ
মধুর নিসাব
রেশম ও দুগ্ধ ইত্যাদির প্রাণীজাত সম্পদের যাকাত
সপ্তম অধ্যায়: খনিজ ও সামুদ্রিক সম্পদের যাকাত
খনি, পুঁজি বা সঞ্চিত ধন ও মাটির তলে পুঞ্জিত সম্পদ সংক্রান্ত বর্ণনা
মাটির তলায় প্রোথিত সম্পদ এবং তার উপর ধার্য যাকাত
খনি এবং খনিজ পদার্থের যাকাত
যে খনিজ সম্পদের উপর যাকাত ধার্য হয়
খনিজ সম্পরেদ উপর ধার্য যাকাতের পরিমাণঃ এক-পঞ্চমাংশ অথবা এক-দশমাংশের এক-চতুর্থাংশ
এক-দশমাংশের এক চতুর্থাংশ দেয়ার পক্ষের দলীল
এক-পঞ্চমাংশ দেয়ার পক্ষের দলীল
শ্রম পরিমাণ ফরয হওয়ার মত
খনিজ সম্পদের নিসাব- তা কখন গণনা করা হবে
খনিজ সম্পদের কি কোন নিসাব আছে
নিসাব নির্ধারণের সময়-মিয়াদ
খনিজ সম্পদে যাকাত ধার্যকরণে এক বছর কি শর্ত
খনিজ সম্পদের যাকাত ব্যয়ের ক্ষেত্র
খনিজ সম্পদের যাকাত কোথা ব্যয় করা হবে?
সমুদ্র থেকে লব্ধ সম্পদ
সমুদ্র থেকে পাওয়া মণি-মুক্ত আম্বর ইত্যাদি প্রসঙ্গে
মাছে কি ধার্য হবে
অষ্টম অধ্যায়: দালান-কোঠা ও শিল্প-কারখানা প্রভৃতি প্রবৃদ্ধিমূলক প্রতিষ্ঠানের যাকাত
প্রবৃদ্ধি দান-ক্ষেত্রসমূহের যাকাত
যাকাত ধার্যকরণে সংকীর্ণতাবাদীদের বক্তব্য
যাকাত ধার্যকরণে উদার দৃষ্টিসম্পন্ন লোকদের বক্তব্য
যাকাত ধার্য করার ক্ষেত্রে সংকীর্ণকারীদের মতের প্রতিবাদ
দালান-কোঠা ও শিল্প-কারখানার যাকাত কিভাবে দিতে হবে
ভাড়া দেয়া ঘর-বাড়ি ইত্যাদি মুনাফা লাভের উপায় থেকে যাকাত গ্রহণের ব্যাপারে দুটি প্রাচীন মত
প্রথম দৃষ্টিকোণ: মূল্যায়ন করে ব্যবসায়ী যাকাত গ্রহণ
হাম্বলী ফকীহ ইবনে আকীলের মত
আমদানী বৃদ্ধির জন্যে নির্মিত ও প্রতিষ্ঠান পর্যায়ে ‘হাদুইয়ার’ মত
ভিন্ন মতের উত্থাপিত আপত্তি
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
দ্বিতীয় দৃষ্টিকোণ: আমদানী হাতে আসার পর নগদ সম্পদের মতই তার যাকাত দিতে হবে
ইমাম আহমদের মত
মালিকী মতের কথা
সাহাবী, তাবেয়ীন ও তৎপরবর্তী লোকদের মত
এ কালের আলিমদের মত, আয়েল যাকাত শস্য ও ফলের যাকাতের মত
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
ইমারত ইত্যাদির যাকাতের নিসাব
যে মেয়াদের মধ্যে নিসাব গণ্য হবে
আমদানী থেকে ঋণ ও ব্যয়াদি বাদ দেয়া
জীবিকার জন্যে নিম্নতম পরিমাণ বাদ দেয়া
নবম অধ্যায়: স্বাধীন শ্রমের উপার্জনের যাকাত
শুরু কথা
স্বাধীন ও পেশাভিত্তিক উপার্জনের স্বরূপ নির্ধারণ
সমসাময়িক অভিমত
মাসিক বেতন ও মজুরীলব্ধ মাল
অর্জিত সম্পদ সম্পর্কে সুচিন্তিত মত
এক বছর পূর্তি সংক্রান্ত হাদীস
হযরত আলী (রা) বর্ণিত হাদীস
ইবনে উমর বর্ণিত হাদীস
আনাস বর্ণিত হাদীস
আয়েশা বর্ণিত হাদীস
অর্জিত মাল সম্পর্কিত হাদীস
অর্জিত মাল সম্পর্কে সাহাবী, তাবেয়ীন ও পরবর্তী লোকদের মতপার্থক্য
অর্জিত মাল পর্যায়ে সাহাবী ও তাবেয়ীর মত
ইবনে মাসউদ
মু’য়াবিয়া
উমর ইবনে আবদুল আযীয
অন্যান্য তাবেয়ী ফিকাহ্বিদ
ইমাম বাকের, সাদেক, নাসের ও দাঊদের মত
অর্জিত মাল হস্তগত করার সাথে সাথে যাকাত দিতে হবে
এ কালের বিশেষজ্ঞদের অভিমত
কাজ ও স্বাধীন পেশার বিনিময়ে পাওয়া সম্পদের নিসাব
এ প্রসঙ্গে অবশিষ্ট কথা
অর্জিত সম্পদের যাকাত দেয়ার নিয়ম
নির্ভেজাল আমদানী ও মাসিক বেতনের যাকাত
কর্মে উপার্জিত সম্পদের যাকাত পরিমাণ
দশম অধ্যায়: শেয়ার ও বণ্ডের যাকাত
শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য
বিভিন্ন কোম্পানী শেয়ারের যাকাত দেয়ার পদ্ধতি
কোম্পানী স্বরূপ অনুযায়ী শেয়ারের মূল্যায়ন
বন্ডের যাকাত
শেয়ারগুলোকে ব্যবসা পণ্য হিসেবে গণ্য করা
কোম্পানীর আয় ও শেয়ারের যাকাত কি এক সাথে নেয়া হবে
নিষিদ্ধ দ্বৈততা
সাদৃশ্যসম্পন্ন অবস্থাসমুহ, -যা ফিকাহবিদগণ নিষেধ করেছেন
গবাদি পশুর ব্যবসায় ও তার যাকাত দেয়ার নিয়ম
সূচী পত্র
প্রথম অধ্যায়ঃ যাকাত ব্যয়ের খাত
ভূমিকা
কুরআন যাকাত ব্যয়ের খাতের উল্লেখ
যাকাত ব্যয় খাত পর্যায়ে কুরআনী ঘোষণার তাৎপর্য
প্রথম পরিচ্ছেদঃ ফকীহ ও মিসকীন
ফকীর’ ও মিসকীন’ বলতে কাদের বোঝায়?
হানাফী মতে ‘ফকীহ’ ও মিসকীন’
ফকীর-মিসকীনের অংশ থেকে কোন ধনীকেই কিছু দেয়া যেতে পারে না
ধনীর যাকাত গ্রহণ নিষিদ্ধ
ইমাম সওরী প্রমুখের অভিমত
হানাফী মাযহাবের মত
ইমাম আল-কাসানী বলেছেন
ইমাম মালিক, শাফেয়ী ও আহমদের মত
উপার্জনক্ষম দরিদ্র ইবাদতে লিপ্ত ব্যক্তি যাকাত পাবে না ইলম শেখার কাজে একনিষ্ঠ ব্যক্তি যাকাত পাবে
প্রচ্ছন্ন আত্মসম্মান রক্ষাকারী দরিদ্ররা সাহায্য পাওয়ার অধিকারী
ফকীর ও মিসকীনকে কি পরিমাণ যাকাত দেয়া যাবে
প্রথমত জীবনকালের প্রয়োজন পরিমাণ দান
যখন দিবেই তখন সচ্ছল করে দাও
দ্বিতীয় মতঃ এক বছরের জন্যে যথেষ্ট পরিমাণ দিতে হবে
বিয়ে করিয়ে দেয়াও পূর্ণমাত্রার যথেষ্ট পরিমাণের অন্তর্ভূক্ত
ইলমের বই-পত্র দানও যথেষ্ট দানের অন্তর্ভূক্ত
কোন মতটি গ্রহণ করা উত্তম
ফকীরকে দেয় পরিমাণ পর্যায়ে অন্যান্য মত
ইমাম গাজালীর মত
দানে প্রশস্ততার মতকে অগ্রাধিকার দান
উপযুক্ত মানের জীবিকা ব্যবস্থা
স্থায়ী ও সুসংবদ্ধ সাহায্য ব্যবস্থা
দ্বিতীয় পরিচ্ছেদঃ যাকাত কার্যে নিয়োজিত কর্মচারী
যাকাতের অর্থনৈতিক ও প্রতিষ্ঠানগত ব্যবস্থাপনা
যাকাত আদায়কারী প্রেরণ সরকারের দায়িত্ব
যাকাত আদায়কারী কর্মচারীদের কর্তব্য
যাকাতের জন্যে দুটো প্রতিষ্ঠান
যাকাত পাওয়ার যোগ্যতা নির্ণয়ের ওপর গুরুত্ব
যাকাত কর্মচারী হওয়া শর্ত
কর্মচারীকে কত দেওয়া হবে
যাকাতের মালের প্রতি লোভের ওপর রাসূলের কঠোরতা
বেতনভুক্ত কর্মচারীদের জন্য দেয়া উপঢৌকন ঘুষ
যাকাত সংগ্রহকারীদের প্রতি নবী করীমের উপদেশ
মালের মালিকদের জন্যে দোয়া
মুসলিম জনকল্যানমূলক কাজে ব্যতিব্যস্ত লোকদের কি যাকাত কাজের কর্মচারী মনে করা হবে
তৃতীয় পরিচ্ছেদঃ যাদের মন সন্তষ্ট করা প্রয়োজন
এই খাতটির ফায়দা
এই লোকদের কয়েকটি ভাগ
রাসূলের ইন্তেকালের পর এই খাতটি কি পরিত্যাক্ত
মনসূখ হওয়ার দাবি অগ্রহনযোগ্য
মন তুষ্ট করার প্রয়োজন কখনই ফুরায় না
মন সন্তুষ্টকরণ ও মুয়াল্লাফাতু’র জন্যে যাকাত ব্যয়ের অধিকার কার
এ যুগে মুয়াল্লাফাত’ খাতের টাকা কোথায় ব্যয় করা হবে
যাকাতের মাল ছাড়াও এ কাজ করা জায়েয
চতুর্থ পরিচ্ছেদঃ ফির-রিকাব – দাসমুক্তি
কুরআনে খাত নির্ধারণে অক্ষর প্রয়োগের পার্থক্য
ফির-রিকাব-এর তাৎপর্য
দাসপ্রথা বিলুপ্তকরণের ইসলামের অগ্রবর্তীতা
মুসলিম বন্দীকে দাসমুক্তির অংশ দিয়ে মুক্ত করা যাবে
সাম্রাজ্যবাদী শক্তির অধীন জাতিসমূহকে কি যাকাত দিয়ে সাহায্য করা যাবে
পঞ্চম পরিচ্ছেদঃ আল গারেমূন’- ঋণগ্রস্ত লোকগণ গোরেমূন কারা
নিজের প্রয়োজনে ঋণ গ্রহণকারী লোক
আকস্মিক বিপদগ্রন্তরা এই পর্যায়ে গণ্য
ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণকারীকে সাহায্যদেয়ার শর্ত
ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহীতাকে কত দেয়া হবে
ঋণগ্রন্তদের প্রতি ইসলামের ভীতি প্রদর্শন
দ্বিতীয় প্রকারঃ অন্য লোকের কল্যাণে ঋণগ্রন্ত হওয়া মৃতের ঋণ শোধে যাকাত ব্যবহার
শিয়া জাফরী ফিকাহরও এই মত
যাকাত থেকে ‘কারযে হাসানা’ দেয়া
ষষ্ঠ পরিচ্ছেদঃ ফী-সাবীলিল্লাহ- আল্লাহর পথে
হানাফী মাযহাব
মালিকী মাযহাবের মত
শাফেয়ী মত
হাম্বলী মত
আলোচ্য বিষয়ে চারটি মাযহাবের ঐকমত্য
যারা সাবীলিল্লাহর তাৎপর্য ব্যাপক মনে করেন
কতিপয় ফিকাহবিদের মত
আনাস ও হাসান সম্পর্কে বলা কথা
জাফরী ইমামিয়া ফিকাহর মত
জায়দীয়া ফিকাহর মত
الروضة النديه এর লেখকের অভিমত
মুহাদ্দিসমন্ডলীর মত-আল কাসেমী
রশীদ রিজা ও শালতুতের অভিমত
মাখলুকের ফতোয়া
তুলনা ও অগ্রাধিকার দান
কুরআনে সাবীলিল্লাহ’ ব্যয় করার কথাটির পার্শ্বে ‘সাবীলিল্লাহর’ অর্থ কি
যাকাত ব্যয়ক্ষেত্রে ‘সাবীলিল্লাহর অর্থ কোথায় ব্যয় করা হবে
কাফরী শাসন থেকে ইসলামী দেশ মুক্তকরণ
সব যুদ্ধই ‘ফী সাবীলিল্লাহ’ নয়
ইসলামী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আল্লাহর পথে জিহাদ
একালে ইসলামী জিহাদের বিচিত্র রূপ
সপ্তম পরিচ্ছেদঃ ইবনুল সাবীল- নিঃস্বপথিক
ইবনুস সাবীল’ কে
ইবনুস সাবীল-এর প্রতি কুরআনের বদান্যতা
ইবনুস সাবীল- এর প্রতি গুরুত্ব দানের যৌক্তিকতা
সামাজিক নিরাপত্তার এক দৃষ্টান্তহীন ব্যবস্থা
সফর শুরুকারী ও সফর সমাপ্তকারী
জমহুর ফিকাহবিদদের বক্তব্য
ইবনুস সাবীল পর্যায়ে ইমাম শাফেয়ীর বক্তব্য
এই গ্রন্থকারের বিবেচনা
ইবনুস সাবীলকে যাকাত দেয়ার শর্ত
ইবনুস সাবীলকে কত দেয়া হবে
এযুগে ইবনুস সাবীল পাওয়া যায় কি
ইবনুস সাবীল এর বাস্তবরূপ
পালিয়ে যাওয়া ও আশ্রয়গ্রহণকারী লোক
ফিকাহর পরিভাষায় তাদের কি বলা হবে?
নিজ ঘরে থেকেও নিজের মালের ওপর কর্তৃত্ব নেই যার
কল্যাণমূলক কাজে বিদেশ গমনকারী
আশ্রয় বঞ্চিত লোকেরা
পড়ে পাওয়া মানুষ
অষ্টম পরিচ্ছেদঃ যাকাত পাওয়ার যোগ্য লোকদের সম্পর্কে পর্যালোচনা
যাকাত পাওয়ার যোগ্য লোকদের সম্পর্কে ফিকাহবিদদের সামগ্রিক পর্যালোচনা
الروضة النديه গ্রন্থকারের গবেষণা
আবূ উবাইদের অগ্রাধিকার দান
রশিদ রিজার অগ্রাধিকার দান
খাতসমূহের যাকাত বন্টনের সার কথা
নবম পরিচ্ছেদঃ যেসব খাতে যাকাত ব্যয় করা হবে না
প্রথম আলোচনাঃ ধনী সচ্ছল লোকেরা
ছোট বয়সের ধনী পুত্র পিতাকেও ধনী করে দেয়
দ্বিতীয় আলোচনাঃ উপার্জনশীল শক্তিসম্পন্ন লোক
তৃতীয় আলোচনাঃ অমুসলিমকে যাকাত দেয়া যায়ে কি
নাস্তিক, দ্বীন ত্যাগকারী ও ইসলামের সাথে যুদ্ধকারীকে যাকাত দেয়া যাবে না
যিম্মীদের যাকাত দেয়া
নফল সাদকা দান
সাদকায়ে ফিতর থেকে দেয়া
জমহুর ফিকাহবিদদের দৃষ্টিতে মালের যাকাত অমুসলিমকে দেয়া জায়েয নয়
ইজমা হওয়ার দাবির পর্যালোচনা
তুলনা ও অগ্রাধিকার দান
ফাসিক ব্যক্তিকে কি যাকাত দেয়া যাবে
নামায তরককারী সম্পর্কে বলেছেন
সাইয়্যেদ রশীদ রিজার বক্তব্য
ইসলামের পরস্পর বিরোধী গোষ্ঠীসমূহকে যাকাত দান
চতুর্থ আলোচনাঃ স্বামী, পিতামাতা ও নিকটাত্মীয়কে কি যাকাত দেয়া যাবে
স্ত্রীকে যাকাত দেয়া জায়েয নয়
স্ত্রী কি তার দরিদ্র স্বামীকে যাকাত দিতে পারে
অন্যান্য নিকটাত্মীয়দের যাকাত দানঃ নিষেধকারী ও অনুমতিদানকারী
নিকটাত্মীয়দের যাকাত দেয়া জায়েয বলেছেন যারা
তুলনা অগ্রাধিকার দান
পঞ্চম আলোচনাঃ মুহাম্মাদ (সা) এর বংশ পরিবার
যেসব হাদীস মুহাম্মাদ (স) এর বংশ পরিবারের জন্যে যাকাত হারাম বলে
আলে মুহাম্মাদ (স) কারা
হাশিমীর গণীমত ও ফাই সম্পদের অংশ না পেলে
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
ষষ্ঠ আলোচনাঃ যাকাত ব্যয় ভুল-ভ্রান্তি
যাকাতদাতা যাকাত ব্যয়ে ভুল করলে কি করা হবে
মালিকী মতে
যায়দীয়া ফিকাহবিদদের মতে
দ্বিতীয় অধ্যায়ঃ যাকাত আদায় করার পন্থা
ভূমিকা
প্রথম পরিচ্ছেদঃ যাকাতের সাথে রাষ্ট্রের সম্পর্ক
যাকাতের ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব ও জবাবদিহি
কুরআনের দলিল
হাদীস
নবী ও খুলাফায়ে রাশেদুনের বাস্তব সুন্নাত
সাহাবিগণের ফতোয়া
এই ব্যবস্থার তত্ত্ব ও বৈশিষ্ট্য
যাকাত সম্পদের ঘর
প্রকাশমাল ধন-মাল ও প্রচ্ছন্ন ধনমাল এবং তার যাকাত যে পাবে
হানাফিদের রায়
মালিকী মাযহাবের বক্তব্য
শাফেয়ী মাযহাবের মত
বাম্বলী মাযহাবের বক্তব্য
জায়দীয়া ফিকাহবিদদের মত
আবাজায়ীদের মত
শবী, বাকের, আবু রুজাইন ও আওযায়ীর মত
তুলনা ও অগ্রাধিকার দান
আবূ উবাইদের মত এবং তার পর্যালোচনা
এ যুগে যাকাত আদায়ের দায়িত্ব কার ওপর
যাকাত গোপনকারী, দিতে অস্বীকারকারী বা দেয়ার মিথ্যা দাবিকারী সম্পর্কে বিভিন্ন মাযহাবের অভিমত
হানাফী ফিকাহবিদদের মত
মালিকী মাযহাবের মত
শাফেয়ী মাযহাবের মত
যাকাত দিতে অস্বীকারকারীকে শিক্ষাদান ও জোরপূর্বক গ্রহণে ঐকমত্য
যাকাত দিতে অস্বীকারকারীকে তার অর্ধেক মাল নিয়ে শাস্তিদান ও বিভিন্ন মত
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
হাম্বলী মাযহাবের মত
জায়দীয়া মতের লোকদের বক্তব্য
অত্যাচারী শাসকের কাছে যাকাত দেয়ার
যাঁরা জায়েয বলেছেন তাঁদের বক্তব্য
যাঁরা নিষেধ করেছেন তাঁদের অভিমত এবং দলিল
যাঁরা পার্থক্যকরণের মত দিয়েছেন
হানাফীদের মত
হাম্বলীদের মত
তুলনা ও অগ্রাধিকার দান
শাসকের মুসলিম হওয়া শর্ত
দ্বিতীয় পরিচ্ছেদঃ যাকাতে নিয়তের স্থান
যাকাতে নিয়তের শর্তকরণ
ইমাম আওযায়ীর মত এবং তার পর্যালোচনা
যাকাতের নিয়তের অর্থ কি
প্রশাসকের যাকাত গ্রহণ অবস্থায় নিয়ত
যাকাতে নিয়তের সময়
তৃতীয় পরিচ্ছেদঃ যাকাতের মূল্য প্রদান
মূল্য প্রদানে ফিকাহবিদাদের বিভিন্ন মত
মতবৈষম্যের কারণ
মূল্যদানের নিষেধকারীদের দলিল
মূল্য প্রদান জায়েয মতের দলিল
তুলনা ও অগ্রাধিকার দান
চতুর্থ পরিচ্ছেদঃ যাকাত স্থানান্তকরণ
কোন স্থানের জনগণ দারিদ্রমুক্ত হলে সেখানকার যাকাত অন্যত্র নিয়ে যাওয়া জায়েয
পূর্ণ অভাবমুক্তি না হওয়া সত্ত্বেও স্থানান্তরি করণে বিভিন্ন মত
রাষ্ট্র প্রধানের ইজতিহাদে স্থানান্তর জায়েয
বিশেষ প্রয়োজন ও কল্যাণ দৃষ্টিতে ব্যক্তিদের যাকাত স্থানান্তরিতকরণ
পঞ্চম পরিচ্ছেদঃ যাকাত প্রদানে দ্রুততা ও বিলম্বিতকরণ
দ্রুত ও অনতিবিলম্বে যাকাত দিয়ে দেয়া ফরয
যাকাত প্রদানে তাড়াহুড়া করা নির্দিষ্ট সময়ের পূর্বেই যাকাত আদায় করা
যাঁরা জায়েয বলেন না তাঁদের দলিল
যাঁরা জায়েয বলেন তাঁদের দলিল
অগ্রিম দেয়ার কোন নির্দিষ্ট সীমা আছে কি
যাকাত বিলম্বিত করা কি জায়েয
বিনা প্রয়োজনে যাকাত প্রদান বিলম্বিত করা
যাকাত দেয়ার পর তা বিনষ্ট হয়ে গেলে
যাকাত ফরয হওয়ার পর ও প্রদানের পূর্বে মাল ধ্বংস হলে
বিষয় দুটিতে মতপার্থক্যের কারণে
আগে-পরে হলে কি যাকাত রহিত হবে
যাকাতের ঋণ অপরাপর ঋণের তুলনায়
ষষ্ঠ পরিচ্ছেদঃ যাকাত প্রদান পর্যায়ে বিভিন্ন বিক্ষিপ্ত আলোচনা
যাকাত রহিত করার উদ্দেশ্যে কৌশল অবলম্বন
ফিকাহবিদদের বিভিন্ন মত
মালিকী মতের লোকেরা কৌশল হারাম বিলুপ্ত করেন
হাম্বলী মতের লোকেরা মালিকী লোকদের মতই
জায়দীয়া মতের লোকেরা কৌশল অবলম্বন হারাম মনে করেন
যাকাতদাতা ও গ্রহীতা কি বলবে
যাকাত প্রদানের উকিল নিয়োগ
যাকাত প্রকাশ্যভাবে প্রদান
ফকীরকে জানাতে হবে না যে এ যাকাত
গরীব ব্যক্তির ঋণ রহিত করাকে যাকাত গণ্য করা যাবে
তৃতীয় অধ্যায়ঃ যাকাতের লক্ষ্য এবং ব্যক্তি ও সামষ্টিক জীবনে তার প্রভাব
ভূমিকা
প্রথম পরিচ্ছেদঃ ব্যক্তি জীবনে যাকাতের লক্ষ্য ও প্রভাব
প্রথম আলোচনাঃ যাকাতের লক্ষ্য ও দাতার জীবনে তার প্রভাব
যাকাত লোভ নিবারক ও তা থেকে পবিত্রকারী
যাকাত অর্থদান ও ব্যয়ে অভ্যস্ত করে
আল্লাহর চরিত্র ভুষিত হওয়া
যাকাত আল্লাহর নিয়ামতের শোকর
দুনিয়া প্রেমের চিকিৎসা
ধনীর ব্যক্তিত্ব বিকাশে যাকাত
যাকাত ভালবাসা উদ্ভাবক
যাকাত ধন-মালের পবিত্রতা বিধান করে
যাকাত হারাম মাল পবিত্র করে না
যাকাত ধন-মালের প্রবৃদ্ধির কারণ
দ্বিতীয় আলোচনাঃ গ্রহণকারীর জীবনে যাকাতের লক্ষ্য ও প্রভাব
যাকাত তার গ্রহণকারীকে অভাবগ্রস্ততা থেকে মুক্তি দেয়
যাকাত হিংসা ও বিদ্বেষ দূর করে
দ্বিতীয় পরিচ্ছেদঃ যাকাতের লক্ষ্য ও সমাজ জীবনে তার প্রভাব
যাকাত ও সামাজিক নিরাপত্তা
যাকাত ও অর্থনৈতিক রূপায়ন
যাকাত ও জাতির আধ্যাত্মিক উপাদান
পার্থক্য সমস্যা
ভিক্ষাবৃত্তি সমস্যা
কাজই আসল ভিত্তি
লোকদের কাছে চাওয়া হারাম
যে ধনাঢ্যতা ভিক্ষঅ হারাম করে
কর্মক্ষম লোকদের কর্মসংস্থানই ভিক্ষাবৃত্তি রোধের বাস্তব উপায়
অক্ষম লোকদের জীবিকার নিরাপত্তা
পারস্পরিক শত্রুতা ও সম্পর্ক বিনষ্টির সমস্যা
সৌভ্রাতৃত্ব মৌল ইসলামী লক্ষ্য
ইসলামী ভ্রাতৃত্বের দৃষ্টান্তমূলক সমাজ
ইসলাম বস্তবভিক্তিক আইন তৈরী করে
যুদ্ধ-বিগ্রহ মানব সমাজের আদিম ক্রিয়া
ঝগড়া-বিবাদ ও দ্বন্দ্ব-সংগ্রামে ইসলামের ভূমিকা
মীমাংসার জন্যে হস্তক্ষেপ করা সমষ্টির দায়িত্ব
মীমাংসাকারী কমিটি
অর্থনৈতিক দায়-দয়িত্ব
একটি ফিকহী প্রশ্ন
কঠিন দুঃখপূর্ণ ঘটনার সমস্যা
প্রাচুর্য ও বিপদমুক্ততা
কালের ঘাত-প্রতিঘাত
আকস্মিক দুর্ঘটনা উত্তরকালে বীমা ব্যবস্থা সূচনা করেছে
ইসলামী বীমা ব্যবস্থা
ঋণগ্রন্তদের অংশে আকস্মিক দুর্ঘটনার সাহায্য
আকস্মিক বিপদগ্রস্তকে কত দেয়া হবে
চাষের জমির বিপদ
কুমারিত্বের সমস্যা
ইসলামে বৈরাগ্যবাদ নেই
পালিয়ে যাওয়ার সমস্যা
একটি জরুরী সতর্কবাণী
চতুর্থ অধ্যায়ঃ ফিতরের যাকাত
প্রথম পরিচ্ছেদঃ ফিতরের যাকাত এর অর্থ তার হুকুম ও যৌক্তিকতা
ফিতরের যাকাত এর অর্থ
ফিতরের যাকাতও ওয়াজিব
ফিতরের যাকাত বিধিবদ্ধ হওয়ার যৌক্তিকতা
দ্বিতীয় পরিচ্ছেদঃ যাকাতুল ফিতল কার উপর ওয়াজিব এবং কাদের পক্ষ থেকে দেয়া ওয়াজিব
ফিতরের যাকাত কার ওপর ওয়াজিব
স্ত্রী ও শিশুর ওপরও কি ওয়াজিব
দর্ভস্থ সন্তানের ফিতরাও কি ওয়াজিব
সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্যে নিসাব কি শর্ত
দুরিদ্রদের ওপর ফিতরা ওয়াজিব হওয়ার শর্ত
দীর্ঘমেয়াদী ঋণ ফিতরা দেয়ার প্রতিবন্ধক নয়
তৃতীয় পরিচ্ছেদঃ ওয়াজিব ফিতরার ঋণ এবং কি থেকে দিতে হবে
অর্ধ ছা’গম দেয়ার কথা যাঁরা বলেছেন তাঁদের মত
এক ছা’ পরিমাণ ওয়াজিব যাঁরা বলেছেন তাঁদের দলিল
অর্ধ ছা’ যথেষ্ট বলার সমর্থনে আবূ হানিফার দলিল
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
এক ছা’ পরিমাণের বেশী দেয়া কি জায়েয
এক ছা’ এর পরিমাণ
যেসব জিনিস ফিতরা বাবদ দেয়া হয়
মূল্য প্রদান
মূল্য প্রদান সম্পর্কিত বিষয়াদি
চতুর্থ পরিচ্ছেদঃ ফিতরা কখন ওয়াজিব হয় এবং তা কখন প্রদান করতে হবে
ফিতরা কখন ওয়াজিব হয়
কখন প্রদান করা হবে
পঞ্চম পরিচ্ছেদঃ ফিতরা কাদের দেয়া হবে
ফিতরা মুসলমান গরীবকে দিতে হবে
যিম্মী মিসকীনদের ব্যাপারে মতানৈক্য
ফিতরাও কি যাকাতের আটটি খাতে বন্টনীয়
ফিতরা যাকে দেয়া যাবে না
স্থানীয় দরিদ্র ব্যক্তি বেশী অধিকারী
পঞ্চম অধ্যায়ঃ যাকাত ছাড়া ধন-মালে কোন অধিকার কি স্বীকৃতব্য
ধন-মালের যাকাত ছাড়াও কোন অধিকার আছে কি
প্রথম পরিচ্ছেদঃ ধন-মালে যাকাত ছাড়া আরও কিছু অধিকার থাকার বিরোধী মত
এ মতের সমর্থনে উপস্থাপিত হাদীসসমূহ
বিপরীতধর্মী দলিলসমূহ সম্পর্কে তাদের বক্তব্য
দ্বিতীয় পরিচ্ছেদঃ ধন-মালে যাকাত ছাড়া অধিকার আছে এই কথায় বিশ্বাসীদের মত
তাদের দলিল
দ্বিতীয় দলিলঃ কাটাকালে ফসলের হক
তৃতীয় দলিলঃ দবাদিপশুর ও ঘোড়ার হক
চতুর্থ দলিলঃ অতিথির অধিকার
পঞ্চম দলিলঃ নিত্য ব্যবহার্য জিনিসের হক
ষষ্ঠ দলিলঃ মুসলিম সমাজে পারস্পরিক দায়িত্ব গ্রহণ কর্তব্য
ইবনে হাজম এ মতটি পক্ষাবলম্বন করেছেন
কুরআনী দলিল
হাদীসের দলিল
সাহাবিগণের উক্তি
ভিন্ন মতের লোকদের ইবনে হাজমের সমালোচনা
তৃতীয় পরিচ্ছেদঃ মুক্তকরণ ও অগ্রাধিকার দান
দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্বের ক্ষেত্রে উদঘাটন
পর্যালোচনা ও অগ্রাধিকার দান
ভিন্ন মতের লোকদের দলিল হিসেবে উপস্থাপিত হাদীসসমূহের তাৎপর্য
ষষ্ঠ অধ্যায়ঃ যাকাত ও কর
প্রথম পরিচ্ছেদঃ কর-এর মৌল তত্ত্ব ও যাকাতের মৌল তত্ত্ব
যাকাত ও কর এর পারস্পারিক একত্বের কতিপয় দিক
যাকাত ও কর এর মধ্যে পার্থক্যের দিকসমূহ
যাকাত, ইবাদত ও কর-একসাথে
দ্বিতীয় পরিচ্ছেদঃ কর ধার্যকরণ ও যাকাত ফরযকরণের দার্শনিক ভিত্তি
কর’ ধার্যকরণের আইনগত ভিত্তি
সামাজিক চুক্তি সংক্রান্ত মতবাদ
রাষ্ট্রের প্রাধান্যের মতবাদ
যাকাত ফরয করার ভিত্তি
শরীয়াত পালনে বাধ্য করার সাধারণ দৃষ্টিকোণ
খলিফা বানানোর মত
ব্যক্তি ও সমষ্টির মধ্যকার দায়িত্ব গ্রহণের মতবাদ
মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব
তৃতীয় পরিচ্ছেদঃ কর ধার্যের ক্ষেত্রে বনাম যাকাত ধার্যের ক্ষেত্রে
প্রথম আলোচনাঃ মুলধনে যাকাত
যাকাতে মূলধন করের বৈশিষ্ট্য আছে-দোষ ত্রুটি নেই
মূলধনের ওপর কর ধার্যের বৈশিষ্ট্য-তার সমর্থকদের দৃষ্টিতে
মূলধনের ওপর কর ধার্যকরণ বিরোধীদের বক্তব্য
মূলধনের ওপর কর ধার্যকরণ কালে অবশ্য গ্রহণীয় সতর্কতা
যাকাত ফরযকরণের এই বিষয়গুলোর ওপর লক্ষ্য আরোপে ইসলামের অগ্রবর্তীতা
দ্বিতীয় আলোচনাঃ আয় ও উৎপন্নের উপর যাকাত
আয়-এর তাৎপর্য
ইসলাম শরীয়াতের আয়ের যাকাত
তৃতীয় আলোচনাঃ ব্যক্তিদের উপর ধার্য যাকাত
ব্যক্তিদের উপর ধার্য কর
বিশেষত্ব ও দোষ ত্রুটি
ফিতারার যাকাতে ব্যক্তিগণের কর এর মতই সুবিধা
চতুর্থ পরিচ্ছেদঃ কর ও যাকাতের মধ্যে সুবিচারের ভূমিকা
প্রথম আলোচনাঃ সুবিচার ও ন্যায়পরতার ক্ষেত্রে
প্রথমঃ যাকাত ফরয হওয়ার সমতা ও সাম্য
দ্বিতীয়ঃ নিসাবের কম পরিমাণ ধন-মাল বাবদ যাবে
তৃতীয়ঃ জোড়া যাকাত নিষিদ্ধ
চতুর্থঃ কষ্টের পার্থক্যের দরুন যাকাত পরিমাণে পার্থক্য
পঞ্চমঃ করদাতার ব্যক্তিগত অবস্থার প্রতি লক্ষ্য দান
ষষ্ঠঃ সংগতি বিধানে সুবিচার
দ্বিতীয় আলোচনাঃ দৃঢ় প্রত্যয়
তৃতীয় আলোচনাঃ মধ্যম নীতি অনুসরণে
পঞ্চম পরিচ্ছেদঃ কর’ ও যাকাতের’ মধ্যে স্থিতি ও ঊর্ধ্বগামিতা
স্থিতিশীল কর ও ঊর্ধ্বগামী কর
যাকাত ঊর্ধ্বমুখী নীতিতে গ্রহণ করা হয় না কেন
ষষ্ঠ পরিচ্ছেদঃ কর-এর নিশ্চয়তা যাকাতের নিশ্চয়তা
কর’ ফাঁকি দেয়া
কর’ ফাকি দেয়ার কারণ
কর’ ফাঁকি দেয়ার ধরণ ও পদ্ধতি কর ফাঁকি দেয়ার ক্ষতি
ফাঁকি প্রতিরোধ ও কর দেয়া নিশ্চিতকরণ
ইসলামী শরীয়াতে যাকাতের নিশ্চয়তা
দ্বীনী ও নৈতিক নিশ্চয়তা
আইনগত ও সাংগঠনিক নিশ্চয়তা
যাকাত সংগ্রহকারীদের সহযোগিতা করা ও কোন জিনিস গোপন না করার নির্দেশ
যাকাত এড়ানোর কৌশল অবলম্বণ নিষিদ্ধ
যাকাত দিতে অস্বীকারকারীর অপরাধ ও আর্থিক দন্ড
সপ্তম পরিচ্ছেদঃ যাকাতের পরও কি কর ধার্য হবে
প্রথম আলোচনাঃ যাকাতের পাশাপাশি কর ধার্যকরণ জায়েয হওয়ার দলিল
প্রথমঃ সামষ্টিক দায়িত্ব গ্রহণ কর্তব্য
দ্বিতীয়ঃ যাকাত ব্যয় ক্ষেত্র সুনির্দিষ্ট, রাষ্ট্রের আর্থিক দায়িত্ব বহু
তৃতীয় শরীয়াতের সর্বাত্মক নিয়ম
চতুর্থঃ মাল দিয়ে জিহাদ এবং বড় পরিমাণ ব্যয়ের দাবি
পঞ্চমঃ জনসম্পদের লাভবান হওয়া
দ্বিতীয় আলোচনাঃ কর ধার্যকরণের অবশ্য পালনীয় শর্তাবলী
প্রথম শর্তঃ অর্থের প্রকৃত প্রয়োজন- অন্য আয়সূত্র না থাকা
দ্বিতীয় শর্তঃ কর-এর বোঝা ইনসাফ সহকারের বন্টন
তৃতীয় শর্তঃ জাতীয় কল্যাণে ব্যয় করতে হবে পাপ ও নির্লজ্জতার কাজে নয়
চতুর্থ শর্তঃ উপদেষ্টা পরিষদ ও জনমতের সামঞ্জস্য রক্ষা
পরামর্শ করা কুরআন সুন্নাহর প্রমাণে ফরয
পরামর্শ কি জ্ঞানদানকারী না বাধ্যতামূলক
তৃতীয় আলোচনাঃ কর ধার্যের বিরোধীদের সংশয়
প্রথম সংশয়ঃ ধন-মালের যাকাত ছাড়া আর কিছু প্রাপ্য নেই
দ্বিতীয় সংশয়ঃ ব্যক্তিগত মালিকানার মর্যাদা রক্ষা
তৃতীয় সংশয়ঃ কর ও শুল্ক ধার্যকারণের বিরুদ্ধে বর্ণিত হাদীস প্রথম সংশয়ের জবাব
তৃতীয় সংশয়ের জবাবঃ শুল্ক কর শরীয়াতসম্মত কর নয়
মুসলমানদের عشور মুক্তি সংক্রান্ত হাদীসের তাৎপর্য
আবূ উবাইদের ব্যাখ্যা
তিরমিযীর ব্যাখ্যা
আল মুনাভীর অভিমত ও তার পর্যালোচনা
চার মাযহাবের ফিকাহবিদগণ সুবিচারপূর্ণ কর জায়েয মনে করেন
হানাফী ফিকাহতে
অবশিষ্ট তিনটি মাযহাবের ফিকাহতে
অত্যাচারমূলক কর পর্যায়ে ফিকহী খুঁটিনাটি
অষ্টম পরিচ্ছেদ যাকাতের পর কর ধার্যের প্রয়োজন হবে না
মুসলিম জীবনের বাস্তব বৈপরীত্য
এই বৈপরীত্য সৃষ্টিতে সম্রাজ্যবাদের প্রভাব
যাকাতের ব্যাপারে ইসলামী সরকারের দায়িত্ব
সরকার যাকাত না নিলে ব্যক্তির দায়িত্ব কি
কর দিয়েই যাকাতের দায়িত্ব থেকে মুক্তির ফতোয়া
অধিকাংশ আলিম কর বা مكس কে যাকাত পর্যায়ের মনে করেন না
ইবনে হাজার হায়সামীর বক্তব্য
ইবনে আবেদীনের বক্তব্য
শায়খ আলী শের ফতোয়া
সাইয়্যেদ রশীদ রিজর ফতোয়া
শায়খ শালতুতের ফতোয়া
শায়খ আবু জুহরার অভিমত
সার কথা
উপসংহার
ইসলামের যাকাত এক অভিনব ও অনন্য ব্যবস্থা
যাকাত একটা আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থা
তা একটি রাজনৈতিক ব্যবস্থা
তা একটি নৈতিক ব্যবস্থা
সর্বোপরি তা একটা দ্বীনী ব্যবস্থা
যাকাতের পক্ষে ভিন্নমতের লোকদের সাক্ষ্য
মুসলিম সমাজ সংস্কারকদের কথা
ইসলামের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্যে যাকাত আদায়
বাধ্যতামূলক করাই যথেষ্ট
যাকাত উম্মতের কাছ থেকে ও তাদের প্রতি
মুসলিম সমাজে যাকাতের ভূমিকা
ইসলামে যাকাতের উজ্জ্বলতম দিক
শেষ কথা
১ম খন্ড ডাউনলোড করুন
২য় খন্ড ডাউনলোড করুন

আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের মুসলিমদের বিরাট অংশ খিলাফতে রাশেদা, বানু উমাইয়া খিলাফয়াত ও বানুল আব্বাস খিলাফাত সম্পর্কে যতটুকু অবহিত, উসমানী খিলাফাত সম্পর্কে ততটুকু অবহিত নন। অথচ মুসলিম উম্মাহর গৌরবোজ্জল ইতিহাসের বিরাট অংশ জুড়ে রয়েছে উসমানী খিলাফাত। একাধারে ছয়শত ছত্রিশ বছর ধরে এই খিলাফাত এশীয়া, ইউরোপ ও আফ্রিকার সুবিস্তৃত অঞ্চলের মানুষের কল্যাণের উৎস হিসেবে ভূমিকা পালন করেছে। পুরোপুরি না হলেও প্রথম ভাগের উসমানী খালীফাগণ আল-কুরআনের বহুবিধ বিধান তাঁদের ব্যাগতিগত জীবন ও সামাজিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করেছেন। ফলে তাঁদের জন্য অগ্রগতির রাজপথ উন্মুক্ত হয়ে গিয়েছিলো। দুঃখের বিষয় পরবর্তী কালের খালীফাগণ আল-কুরআনের শিক্ষার প্রতি উদাসীন হয়ে পড়েন। ফলে তাঁরা ও তাঁদের শাসিতরা অচিরেই জাহিলিয়াতের শীকারে পরিণত হন। তাঁদের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়, পতন নিশ্চিত হয়ে পড়ে।
এই পুস্তিকায় আমি উসমানী খিলাফাতের উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছি যাতে সম্মানিত পাঠকগণ অল্প সময় খরচ করে একটি দীর্ঘ ইতিহাসের সার-সংক্ষেপের সাথে পরিচিত হতে পারেন।
এ. কে. এম. নাজির আহমদ
উসমানী খিলাফাত
উসমানী খিলাফাত মুসলিম উম্মার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বানুল আব্বাস খিলাফাতের পতনের পর এই খিলাফাত প্রতিষ্ঠিত হয়। যেই বছর তাতার সমর নায়ক হালাকু খান বানুল আব্বাস খিলাফাতের রাজধানী বাগদাদ নগরী ধ্বংস করেন, সেই বছরই জন্মগ্রহণ করেন উসমানী খিলাফাতের প্রতিষ্ঠাতা উসমান। ১২৮৮ খ্রিষ্টাব্দে তিনি মসনদে বসেন। তখন থেকে শুরু করে ১৯২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৩৭ জন খালীফা ৬৩৬ বছর উসমানী খিলাফাত পরিচালনা করেন।
উসমানী খালীফাগণ হচ্ছেন-
১। উসমান (১২৮৮-১৩২৬)
২। ওরখান (১৩২৬-১৩৫৯)
৩। প্রথম মুরাদ (১৩৫৯-১৩৮৯)
৪। প্রথম বায়েজিদ (১৩৮৯-১৪০৩)
৫। প্রথম মুহাম্মাদ (১৪০৩-১৪২১)
৬। দ্বিতীয় মুরাদ (১৪২১-১৪৫১)
৭। দ্বিতীয় মুহাম্মাদ (১৪৫১-১৪৮১)
৮। দ্বিতীয় বায়েজিদ (১৪৮১-১৫১২)
৯। প্রথম সলিম (১৫১২-১৫২৪)
১০। প্রথম সুলাইমান (১৫২৪-১৫৬৬)
১১। দ্বিতীয় সলিম (১৫৬৬-১৫৭৪)
১২। তৃতীয় মুরাদ (১৫৭৪-১৫৯৫)
১৩। তৃতীয় মুহাম্মাদ (১৫৯৫-১৬০৩)
১৪। প্রথম আহমাদ (১৬০৩-১৬১৭)
১৫। প্রথম মুস্তাফা (১৬১৭-তিনমাস)
১৬। দ্বিতীয় উসমান (১৬১৭-১৬২৩)
১৭। চতুর্থ মুরাদ (১৬২৪-১৬৪০)
১৮। প্রথম ইবরাহীম (১৬৪০-১৬৪৮)
১৯। চতুর্থ ইবরাহীম (১৬৪৮-১৬৮৭)
২০। দ্বিতীয় সুলাইমান (১৬৮৭-১৬৯১)
২১। দ্বিতীয় আহমাদ (১৬৯১-১৬৯৫)
২২। দ্বিতীয় মুস্তাফা (১৬৯৫-১৭০৩)
২৩। তৃতীয় আহমাদ (১৭০৩-১৭৩০)
২৪। প্রথম মাহমুদ (১৭৩০-১৭৫৪)
২৫। তৃতীয় উসমান (১৭৫৪-১৭৫৭)
২৬। তৃতীয় মুস্তাফা (১৭৫৭-১৭৭৩)
২৭। প্রথম আবদুল হামিদ (১৭৭৩-১৭৮৯)
২৮। তৃতীয় সলিম (১৭৮৯-১৮০৭)
২৯। চতুর্থ মুস্তাফা (১৮০৭০১৮০৮)
৩০। দ্বিতীয় মাহমুদ (১৮০৮-১৮৩৯)
৩১। প্রথম আবদুল মজিদ (১৮৩৯-১৮৬১)
৩২। আবদুল আযীয (১৮৬১-১৮৭১)
৩৩। পঞ্চম মুরাদ (১৮৭১-১৮৭৬)
৩৪। দ্বিতীয় আবদুল হামিদ (১৮৭৬-১৯০৯)
৩৫। পঞ্চম মুহাম্মদ (১৯০৯-১৯১৮)
৩৬। ষষ্ঠ মুহাম্মদ (১৯১৮-১৯২২)
৩৭। দ্বিতীয় আবদুল মজিদ (১৯২২-১৯২৪)

সাইয়েদ কুতুব শহীদের সাড়া জাগানো বই মাইলস্টোন বা আগামী বিপ্লবের ঘোষণাপত্র ।
উল্লেখ্য 'মাইলস্টোন' বইটি লেখার কারনেই মুসলিম নামধারী স্বৈরাচার ফেরাউনের প্রেতাত্মা
জামাল নাসের মুসলিম বিশ্বের এই ক্ষণজন্মা চিন্তাবিদকে ফাঁসি দেন ।
শনিবার, ২৭ জুন, ২০১৫
মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারাল?- প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আবুল হাসান নদভী রহ. এর একটি অনবদ্য রচনা। ইসলাম তার শ্বাশ্বত আদর্শের ছোঁয়ায় বিশ্বের তাবৎ জাতিগোষ্ঠীর জন্য সামগ্রিক দিক থেকে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ। তবে মুসলমানদের অধঃপতন ইসলামের এ ত্রাণকর্মকে অবসিত করে রেখেছে বহুকাল ধরে। বিশ্ব হারিয়েছে বহু কিছু। গ্রন্থটিতে এ বিষয়টিরই বর্ণনা পাওয়া যাবে অনুপঙ্খভাবে।
শায়খ ইমরান নযর হুসেইন এর রচনাবলীর কিছু বাংলা অনুবাদ দেয়া হোল। এই অনুবাদ গুলো বাংলাদেশে বই আকারে এবং তার ওয়েবসাইট এ ইংরেজীতে প্রকাশ পেয়েছে। ছাপানো বই গুলো পেতে চাইলে নিম্নের ঠিকানা গুলতে যোগাযোগ করুনঃ
ক|প্রকাশকঃমানারাহ প্রকাশনী-৮৭১১১৩১,৮৮৬১৩৮১,৮৮৬১৯৪৬
খ|পরিবেশকঃ রফিকুল ইসলাম সরদার,কাঁটাবন বইকর্নার,কাঁটাবন মসজিদ,ঢাকা-০১৭২৬৯৭৯৫৬৮,০১৬৭৪৪০৮৫৭৮,৯৬৬০৪৫২

চারজন প্রসিদ্ধ ইমামের মধ্যে একজন ইমাম আবু হানীফা (রহ)’র লিখিত কিতাব হিসেবে প্রসিদ্ধ “আল-ফিকহুল আকবার”। এটি ছোট বই হলেও ঈমান ও আকীদার উপর অন্যতম গুরুত্বপূর্ণ তাত্পর্য বহন করে। আমাদের সমাজে ফিকহে হানাফীর অনেক অনুসারী হলেও আক্বীদা বিষয়ে আমরা তাঁর মতের সাংঘর্ষিক মত পোষণ করে থাকি। এমনকি অনেকে বিভিন্ন তরীকা অবলম্বন করে থাকি। অথচ ইমাম আবু হানীফার (রহ) ঈমান, আকীদা, সুন্নাত, বিদআত সম্পর্কে কি ধারণা ছিলো তা জানি না। অথচ ইমাম আবু হানীফা (রহ) এই বইটিতে ফিকহ সম্পর্কে আলোচনাই করেননি। বরং তিনি আকীদা সম্পর্কে লিখেছেন। অথচ নাম দিয়েছেন সবচেয়ে বড় ফিকহ অর্থ্যাৎ “আল-ফিকহুল আকবার”। এতে বোঝা যায়, ফিকহের চেয়ে বড় হলো আকীদা। আর আকীদাই সবচেয়ে বড় ফিকহ। এই গ্রন্থে অনুবাদ ও ব্যাখ্যাকারী ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আরও কয়েকটি বইয়ের সাহায্য নিয়ে বঙ্গানুবাদের পাশাপাশি ব্যাখ্যাও সংকলন করেছেন। তিনি আল-আকীদাহ আত-তাহাব্যিয়াহ, আল-ই’তিকাদ গ্রন্থে ইমাম আবু হানীফার আকীদা বিষয়ক বক্তব্যগুলোও যুক্ত করেছেন। এছাড়া তারাবীহ, রিয়া, উজব, কিয়ামতের আলামত, রাসূলুল্লাহ (সা)-এর সন্তানদের পরিচয় ইত্যাদি অনেক বিষয় তিনি আলোচনা করেছেন।
বইটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব তিনটি পরিচ্ছেদে বিভক্ত। প্রথম পরিচ্ছেদে ইমাম আবু হানীফার জীবনী ও মূল্যায়ন, দ্বিতীয় পরিচ্ছেদে ইমাম আবু হানীফার রচনাবলি ও তৃতীয় পরিচ্ছেদে ইলমুল আকীদা ও ইলমুল কালাম বিষয়ে আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় পর্বে আল-ফিকহুল আকবার গ্রন্থের অনুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে। এই গ্রন্থের বক্তব্যগুলোকে ধারাবাহিকভাবে বিন্যস্ত করে পাঁচটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। প্রত্যেক পরিচ্ছেদে ইমাম আযমের বক্তব্যের ধারাবাহিতায় আলোচ্য বিষয় ব্যাখ্যা করা হয়েছে।
“আল-বিদায়া ওয়ান নিহায়া” Al Bidaya Wal Nihaya প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসীর (রহ) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমন্ডল, ভূমন্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
এই গ্রন্থটি ১৪টি খন্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসীর (র) তাঁর এই গ্রন্থকে তিনভাগে ভাগ করেছেন।
প্রথম ভাগ: আরশ, কুরসী, ভুমন্ডল, নভোমন্ডল এতদুভয়ের অন্তর্বতী সব কিচু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসুলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের রচনাবলী এবং মুহাম্মাদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় ভাগ : রাসুল (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে।
তৃতীয়ভাগ : ফিতনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, নাশর-নশর, জান্নাত-জাহান্নামের বিবরণ ইত্যাদি।
লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীদের দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসাকালানী (রহ), ইবনুল ইমাদ আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী হানাফী (র) এবং ইবনে হাজার আসকালানী (রহ) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন।
বিখ্যাত এই গ্রন্থটির ১-১০ খন্ড অনুবাদ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
ডাউনলোড করুন
১ম খন্ড | ২য় খন্ড | ৩য় খন্ড | ৪র্থ খন্ড | ৫ম খন্ড
৬ষ্ঠ খন্ড | ৭ম খন্ড | ৮ম খন্ড | ৯ম খন্ড | ১০ম খন্ড
সোমবার, ২২ জুন, ২০১৫
আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। সীরাতবিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন যা ত্রুটিরহিত সংক্ষিপ্ততায়, সুখপাঠ্য দীর্ঘ আলোচনায়, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সে হিসেবে, বইটি, বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি। এসব কারণে রাবেতায়ে আলামে ইসলামী কর্তৃক সীরাতুন্নবী গ্রন্থ-প্রতিযোগিতায় যুক্তিযুক্তভাবেই বইটি প্রথমস্থান অধিকার করে ১২৯৬ হি.সালে।
ডাউনলোড করুন মহানবী (সাঃ) এর জীবনী গ্রন্থঃ আর রাহীকূল মাখতূম ( ১৮ মেগা )
তাফসীর ইবন কাসীর হচ্ছে কালজয়ী মুহাদ্দিস মুফাসসির যুগশ্রেষ্ঠ মনীষী আল্লামা হাফিয ইবন কাসীরের একনিষ্ঠ নিরলস সাধনা ও অক্লান্ত পরিশ্রমের অমৃত ফল। তাফসীর জগতে এ যে বহুল পঠিত সর্ববাদী সম্মত নির্ভরযোগ্য এক অনন্য সংযোজন ও অবিস্মরণীয় কীর্তি এতে সন্দেহ সংশয়ের কোন অবকাশ মাত্র নেই। হাফিজ ইমাদুদ্দীন ইবন কাসীর এই প্রামাণ্য তথ্যবহুল, সর্বজন গৃহীত ও বিস্তারিত তাফসীরের মাধ্যমে আরবী ভাষাভাষীদের জন্য পবিত্র কালামের সত্যিকারের রূপরেখা অতি স্বচ্ছ সাবলীল ভাষায় তুলে ধরেছেন তাঁর ক্ষুরধার বলিষ্ঠ লেখনীর মাধ্যমে। এসব কারণেই এর অনবদ্যতা ও শ্রেষ্ঠত্বকে সকল যুগের বিদগ্ধ মনীষীরা সমভাবে অকপটে এবং একবাক্যে স্বীকার করে নিয়েছেন। তাই এই সসাগরা পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম অধ্যুষিত দেশে, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের, এমনকি ধর্মনিরপেক্ষ শিক্ষায়তনের গ্রন্থাগারেও সর্বত্রই এটি বহুল পঠিত, সুপরিচিত, সমাদৃত এবং হাদীস-সুন্নাহর আলোকে এক স্বতন্ত্র মর্যাদার অধিকারী।প্রায় দেড় যুগ পরিশ্রমের পর ১৯৮৪ সালে ড. মুহাম্মাদ মুজীবুর রাহমান তাফসীরটির বাংলা অনুবাদ সম্পন্ন করেন। তাফসীর খন্ডগুলিতে যে ইসরাঈলী রিওয়ায়াত এবং দুর্বল কিংবা যঈফ হাদীস রয়েছে তা বাছাই করে বাদ দেওয়া হয়েছে। প্রতিটি তাফসীর খন্ডে, বিষয়বস্ত্তর উপর লক্ষ্য রেখে, তাফসীরের বিভিন্ন শিরোনাম সংযোজন করা হয়েছে, যাতে পাঠকবর্গের নির্দিষ্ট কোন বিষয়ের আলোচনা খুঁজে পেতে সুবিধা হয়। এ ছাড়া বর্ণিত হাদীসের সূত্র নম্বরগুলিও সংযোজন করা হয়েছে। কুরআনের কোন কোন শব্দ বাংলায় লেখা কিংবা উচ্চারণ সঠিক হয়না বিধায় তার আরাবী শব্দটিও পাশে লিখে দেয়া হয়েছে।
ডাউনলোড করুন








ডাউনলোড করুন