বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

যতীন সরকার একালের অগ্রণী চিন্তাবিদ-একথা নির্দ্বিধায় বলা যায়।তিনি সেই বিরল প্রাবন্ধিকদের অন্যতম যাঁর রচনা সমমনাদের উদ্দীপিত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক যোগায়। সাহিত্যের কীর্তিমান অধ্যাপক হলেও তাঁর লেখালেখি শুধু সাহিত্যে সীমাবন্ধ থাকেন নি।সংস্কৃতি, সমাজ, ইতিহাস, রাজনীতি, দর্শন ও ধর্মের বিস্তুত জগতেও তাঁর অবাধ বিচরণ। গত পাঁচ দশকে তাঁর রচনা এদেশের সমাজ-রাজনীতির গুরুত্বপুর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। চিন্তার স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্ণতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবনদর্শনের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ।
শুক্রবার, ১৯ জুন, ২০১৫
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠতম প্রাবন্ধিক যতীন সরকার তাঁর শক্তিশালী লেখনীতে বাঙালি পাঠকদের উপহার দিয়েছিলেন, ‘পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন’ আট বছর আগে প্রকাশিত এই অমূল্য বইটি বিপুল পাঠকের অভিনন্দন এবং বিদ্বজ্জনের সমীহ লাভ করেছিল। এরপর থেকে অগণিত পাঠকের প্রতীক্ষা এই বইয়ের পরবর্তী খণ্ডের জন্য। যতীন সরকারকে বহু পাঠকের অনুরোধ ও তাড়নার চাপের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু না, তাৎক্ষণিক চমক সৃষ্টিতে পারঙ্গম লেখকদের তালিকায় তিনি কখনোই নন। স্থিতধী তিনি, ব্যক্তি-সমাজ-রাষ্ট্রকে নিরাসক্ত দার্শনিকতায় অবলোকনের অবিচল প্রত্যয়ে তিনি সময় নিয়েছেন পাঠকদেরকে আরো একধাপ জাগ্রত করার জন্য। ‘পাকিস্তানের ভূতদর্শন’ সেই প্রতীক্ষার অবসানের নামান্তর। গত চার দশকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিকৃত করে কিভাবে মৃত পাকিস্তানের প্রেতাত্মাকে ফিরিয়ে আনা হয়েছে তার অনবদ্য বয়ানে সমৃদ্ধ এই বই। মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তারা এই বই পড় চমকে উঠবেন নিজেদের অপকর্মের নিখুঁত বিশ্লেষণ দেখে। আর যারা মুক্তিযুদ্ধের চেতনার যথার্থ ধারক ও বাহক তারা নিজেদের ব্যর্থতার খতিয়ান দেখে যেমন অনুতপ্ত হবেন, তেমনি প্রজ্বলিতও হবেন তাদের ব্যর্থতা মোচনের লক্ষ্য লেখকের প্রেরণাদায়ক ও আশাবাদী দিকনির্দেশনা পড়ে। বাঙালি পাঠকমাত্রের জন্যে ‘পাকিস্তানের ভূতদর্শন’ অবশ্যপাঠ্য।
বুধবার, ২০ মে, ২০১৫
‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’কে বলা যেতে পারে লেখকের স্মৃতিকথা। স্মৃতির আধারেই বিধৃত হয়েছে ইতিহাস। এ ইতিহাস কোনো বইয়ে পাওয়া যাবে না। মানুষের মনোলোকের ইতিহাস উঠে এসেছে এখানে। এ বইয়ের ‘দর্শন’ শব্দটি ‘দেখা’ ও ‘ফিলসফি’-দুটো অর্থই ধারণ করেছে। পাকিস্তানের জন্ম ও মৃত্যুকে লেখক যেভাবে দেখেছেন তার বর্ণনা যেমন আছে এ বইয়ে, তেমনই আছে পাকিস্তান মানক রাষ্ট্রটির জন্ম ও মৃত্যর পেছনে সক্রিয় ছিল যে দর্শন তারও অনুপুঙ্ক্ষ বিশ্লেষণ। পাকিস্তানের জন্মের দর্শনটি ছিল একান্তই অপদর্শন। অপদর্শন ছিল বলেই পাকিস্তানের মৃত্যু ছিল অপরিহার্য। বাংলাদেশের জন্মের যে দর্শন, সেই দর্শনের মধ্যেই নিহিত ছিল পাকিস্তানের মৃত্যুর দর্শন। পাকিস্তানের এই জন্মমৃত্যুর দর্শন সম্পর্কে এ-রকম মনোগ্রাহী বিশ্লেষণ আর কোথাও পাওয়া যাবে না। লেখকের জীবন কেটেছে গ্রামে ও মফস্বল শহরে। আমাদের ইতিহাস বইগুলোতে গ্রামের চিন্তা-চেতনার পরিচয় কিংবা মফস্বল শহরের মানুষের অবদান সম্পর্কে কিচুই লেখা হয় না। ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’ এক্ষেত্রেও একটি ব্যতিক্রমী পুস্তক। সাধারণ পাঠক যেমন, তেমনই ইতিহাস লেখকগণও এ বইয়ে অনেক ভাবনার খোরাক পাবেন।![]()

আমাদের রাজনীতি ও সংস্কৃতিতে এখন দাহকালের দিন। বিশিষ্ট সংস্কৃতি বিশেষজ্ঞ যতীন সরকারের সূক্ষ্ম দৃষ্টিতে সেই বিষয়গুলো ধরা দিয়েছে আরো সূক্ষ্মতমরূপে। তাছাড়া ইতিহাসের পাঠসহ তার রয়েছে ব্যাপক জানাশোনা। ফলে বইটি নিঃসন্দেহে বর্তমান সমাজের রাজনীতি ও সংস্কৃতিরেখা ফুটে ওঠেছে বিশ্লেষাণিক চিন্তায়। বইটি সমাজগঠনেও সহায়তা করবে। বইটিতে রয়েছে ভাঙা সমাজকে গড়ে তোলার চেষ্টা।![]()