রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
দ্য সি-হক
রাফায়েল সাবাতিনি/ইসমাইল আরমান
Download
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
....... লোকদুটি কোদাল ও শাবল মাটিতে ফেলে নিঃশব্দে লাফিয়ে পড়ল সমাধিক্ষেত্রে । তারপরে আস্তে আস্তে সেই লোকগুলোর দিকে এগিয়ে গেল ।চোখে তাদের হর্ষ, উদ্বেগ, ভয় । কিছুদুরে লোকগুলো কবর খুঁড়ছিল...... যাক শেষ হলো তাদের কবর দেয়া ।সেই লোকদুটির এবার কর্মক্ষেত্রে নামার সময়...... তারা দুজনে খুব তাড়াতাড়ি গর্ত খুরতে লাগলেন । উত্তেজনায় সারা শরীর ঠক ঠক করে কাঁপছিল, কপালে জমে উঠছিল ঘাম । চোখের পাতা পরছে না, শুধু হাত চালাও হাত চালাও আর সময় নেই........ তারা শবধারটা টেনে তুললেন তারপর......

ইজিপশিয়ান সিরিজের ৩য় বই। যুদ্ধ, ষড়যন্ত্র, প্রেম, লোভ, প্রতিশোধ এর সমন্নয়ে প্রাচীন মিশরের এক অনবদ্য ক্লাসিক রচনা করেছেন উইলবার স্মিথ।

কে যেন প্রবল আক্রোশে কারমাতজা পরিবারের বিশাল মাফিয়া সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে চায়। খুনগুলো হচ্ছেও খুব নৃশংশ ভাবে। প্রত্যেকটা লাশের গায়ে একাধিক কামড়ের দাগ এবং সেগুলো বিভৎসভাবে ছিন্নভিন্ন করা। এই কেসের তদন্তে নামেন ডিটেক্টিভ জ্যাক ডওসন আর রেবেকা চ্যান্ডলার, যারা পরস্পরের প্রতি অদ্ভুত এক অনুরাগের অনুভূতিতে আবদ্ধ। তাঁরা কেউ এ রহস্যের জট ছাড়াতে পারছিলেননা। খুনগুলো সংঘটিত হয় সব বদ্ধ ঘরগুলোতে, যেটা মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। তখন।বেরিয়ে আসে বাবা লাভেল নামে এক বোকোরের (ভুডু জাদুকর বা তান্ত্রিক) হাত আছে এর পেছনে। সে নরক থেকে ডেকে এনেছে কিছু ছোট আকৃতির ভয়ঙ্কর হিংস্র প্রাণী। তারাই ঘটিয়ে চলেছে এসব হত্যাকান্ড। এই প্রাণীগুলোকে লাভেল লেলিয়ে দের ডিটেক্টিভ ডওসনের মেয়ে পেনি আর ছেলে ডেভিকে খুন করার জন্য। তখনই জমে ওঠে শেষ নাটক।

'দি আউটসাইডার' -এর নায়ক মারসো । আলজিয়ার্সে সে সামান্য এক চাকুরি করে । ফরাসি আলজিরীয় মধ্যবিত্ত অবিবাহিত যুবক হিসেবে তার দিন কেটে যায় নিরানন্দ ফ্লাটে, সপ্তাহান্তে মেয়েবন্ধুকে নিয়ে । কিন্তু সমাজের চোখে সে দোষী, কারন সমাজ মনেকরে তার মধ্যে অভাব আছে মৌল আবেগ ও প্রতিক্রিয়ার । দ্বাদশ ব্যাক্তি হিসেবে পর্যবেক্ষন করে জীবন, যৌনতা, মৃত্যু । তারপরে ঘটনাচক্রে সে খুন করে .........
![]()
অজানার প্রতি দুর্নিবার আকর্ষনে বাড়ি ছেলে পালাল হাকলবেরি ফিন। সঙ্গী তার জিম নামের এক ক্রীতদাস। রোমাঞ্ছকর সব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে এগিয়ে চলল ওরা মুক্ত জীবনের সন্ধানে। বিশ্ব সাহিত্যের এক অমুল্য রত্ন মার্ক টোয়েন-এর "হাকলবেরি ফিন-এর দুঃসাহসিক অভিযান" সম্পুর্ন বাংলায়!!
বুধবার, ৩০ মার্চ, ২০১৬

একই দিনে জন্ম নিল এক সিংহ শিশু- সিরগা আর আফ্রিকার এক দলপতির সন্তান উলে। এই কাহিনী বনের রাজা আর মানুষের নেতার দুই সন্তানের, তাদের পারস্পরিক সম্পর্কের।
বিশ্ব সাহিত্যের অসাধারণ সম্পদ এই বইটি।
আসুন, পাঠক, আমরাও চলে যাই আফ্রিকার বনে।
ডাউনলোড
ডাক্তারের বলে দেওয়া প্রসবের দিনের দু’সপ্তাহ আগে এক চিটচিটে বিকেলে অসীমা গাঙ্গুলি তার সেন্ট্রাল স্কোয়ার অ্যাপার্টমেন্টের রান্নাঘরে দাড়িয়ে একটা বাটিতে রাইস ক্রিম্পি, প্ল্যান্টার্স বাদাম আর কুচোনো লাল পেয়াজ একসঙ্গে মাখছিল। তাতে নুন, লেবুর রস আর মিহি করে কাটা কাঁচালঙ্কা মেশাতেই একটু সরষের তেলের জন্য তার মনটা হাহাকার করে উঠল। গর্ভবতী থাকার পুরো সময়টা অসীমা এই মাখার উপর ভরসা করেই কাটিয়েছে। তবে কলকাতার ফুটপাথে আর ভারতের সব রেল স্টেশনে কয়েক নয়া পয়সায় কাগজের ঠোঙায় ভরে যে ঝালমুড়ি বিক্রি হয়, তার তুলনায় অসীমার ক্রিম্পি মাখাটা নেহাতই জোলো। এমনকী এখনও, বাচ্চাটা বাড়তে বাড়তে তার ভিতরে আর একটুও খালি জায়গা না থাকা সত্ত্বেও, এই একটা জিনিসের প্রতি তার আকর্ষণ কমেনি। একমুঠো তুলে নিয়ে একটু মুখে দেয় অসীমা, তারপর ভুরু কোচকায়। প্রত্যেকবারের মতো এবারও একটা কিছুর অভাব রয়ে গেছে। সে শূন্যদৃষ্টিতে রান্নাঘরের কাউন্টারের উপরে পেরেক থেকে ঝুলতে থাকা তেল চিটচিটে রান্নার বাসনগুলোর দিকে তাকিয়ে থাকে। শাড়ির আঁচল দিয়ে ঘাম মোছে। নকশাকাটা ধূসর লিনোলিয়ামের উপরে তার পা-দুটো টনটন করে ওঠে। তলপেটটা বাচ্চার ওজনে ভারী। সে একটা কাবার্ড খোলে। তাকগুলো হলুদ আর সাদা চেককাটা তেলতেলে কাগজে ঢাকা। কতদিন ভেবেছে কাগজটা পালটানো দরকার... । সে আর একটা পেয়াজ বের করে, উপরের ম্যাজেন্টা খোসাটা নখ দিয়ে টেনে তুলতে তুলতে সে আবার ভুরু কোঁচকায়। এক অদ্ভুত উষ্ণতা তার তলপেটে ছড়িয়ে পড়ছে, আর তার পরেই এমন একটা জোরালো টান যে সে নিচু হয়ে যেতে বাধ্য হয়, হা করে শ্বাস টানে। পেয়াজটা তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে যায়। যন্ত্রণার প্রথম প্রবাহ কেটে যায় বটে, তবে তার পরই আরও অস্বস্তিকর, আরও দীর্ঘস্থায়ী দ্বিতীয় প্রবাহ। বাথরুমে গিয়ে সে আবিষ্কার করে প্যান্টে খয়েরি রক্তের জমাট দাগ। তার স্বামী, এম আই টিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল ছাত্র অশোককে সে জোরে জোরে ডাকে। অশোক শোবার ঘরে পড়াশোনা করছে। পড়ার টেবিলটা আসলে একটা কার্ড টেবিল। লাল ও বেগুনি বাটিকের চাদর দিয়ে ঢাকা দুটো গদিই হল তাদের বিছানা, এখন সেটাই আবার অশোকের চেয়ার। অশোককে ডাকলেও অসীমা তার নাম নেয় না। সে কখনওই তার স্বামীর কথা ভাবার সময় তার নাম নিয়ে ভাবে না, যদিও সে ভাল করেই জানে নামটা কী। সে স্বামীর পদবি গ্রহণ করেছে বটে, কিন্তু সামাজিক নিয়মের খাতিরে সে কখনও স্বামীর নাম উচ্চারণ করে না। বাঙালি বউদের তা করতে নেই। হিন্দি সিনেমার চুমু বা আদরের মতো স্বামীর নামও খুব নিজস্ব, গহিন। এটা জোরে বলার কোনও প্রশ্নই নেই, কোনওভাবে এড়িয়ে যাওয়াই নিয়ম। তাই অশোকের নাম ধরে না ডেকে অসীমা শুধু বলে, “শুনছ?”

লজিক আর অ্যান্টি লজিকের দোলাচলের মধ্য দিয়ে এগোতে থাকা এক পিশাচ কাহিনী।
এক বিখ্যাত মার্কিন অভিনেত্রী ক্রিসের মেয়ে রেগান। বয়স এগারো। হঠাৎ করে তার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে লাগল। প্রথমদিকে যে এক কাল্পনিক চরিত্রের সাথে একা একা কথা বলত। কিছুদিন পর অস্বাভাবিকতার মাত্রা বাড়ল। মানসিকভাবে সে একাবারেই ভারসাম্যহীন হয়ে পড়ল। তার ঘরেও যেন কিছু একটা আছে যেজন্য ঘর সবসময় শীতল হয়ে থাকে। রাতে ঘুমের মধ্যে তার খাট কাঁপে। ক্রিস তার মেয়েকে ডাক্তার দেখাল। ডাক্তারেরা রেগানের শারীরিক সবধরনের সম্ভাব্য রোগ বিশ্লেষণ করলেন। পাওয়া গেল না কিছুই। সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হয়েও লাভ হল না কোন। ওদিকে ক্রিসের বাড়িতে এক সন্ধ্যায় খুন হয়ে গেল এক চলচ্চিত্র পরিচালক। আপাতদৃষ্টিতে মনে হয়, মানসিক ভারসাম্যহীন রেগানের হাতেই খুনটা হয়েছে। কিন্তু রেগানের সমস্যাটা কি? শারীরিক বা মানসিক সমস্যা না থাকার মানে তো তার ওপর শয়তান আছর করেছে। শয়তানের হাত থেকে বাঁচতে তার দরকার এক্সরসিজম বা তার ওপর গুণ করা। এক নাস্তিক পাদ্রী কারাস যে কিনা একজন মনোবিদও, অস্বীকৃতি জানাল এক্সরসিজম করতে। সে নতুন করে বৈজ্ঞানিকভাবে বের করার চেষ্টা করতে লাগল রেগানের সমস্যার সমাধান। বিভিন্ন থিওরিও দাঁড় করাল। কিন্তু শেষ অব্দি কি রেগানের সমস্যাটাকে যুক্তি দিয়ে বিচার করা যাবে নাকি এক্সরসিজমই করতে হবে? শেষে রেগান আর কারাসের পরিণতিই বা হবে? কাহিনীর শেষে কি নতুন করে আবির্ভাব হবে কারো? এসবের উত্তর পাওয়া যাবে এক্সরসিজম উপন্যাসে।
এটি মূলত পিটার ব্লেটির পিশাচ কাহিনীর হুমায়ুন আহমেদ কর্তৃক ভাবানুবাদ। প্রথমেই বলতে হবে, অনুবাদটি হয়েছে সর্বোচ্চমানের। হুমায়ুন আহমেদ যদি সাহিত্যের এই শাখার সাথে নিয়মিতভাবে জড়িত থাকতেন, তবে এদেশের অনুবাদশিল্প যে এতদিনে অনেকদূর এগিয়ে যেত তা বলাই বাহুল্য। যাইহোক, এবার 'দি এক্সরসিস্ট' এর মূল কাহিনী নিয়ে কথা বলি। অনেকেই হুমায়ুন আহমেদের মিসির আলী বিষয়ক রচনাগুলোর সাথে মিল পাবেন এই উপন্যাসের। মূলত 'দি এক্সরসিস্ট' এর অনুবাদের অভিজ্ঞতাই কিন্তু হুমায়ুন আহমেদকে অনুপ্রাণিত করেছিল এইধরণের আদিভৌতিক বিষয়কে যুক্তিসঙ্গতভাবে মিসির আলী সিরিজের মাধ্যমে তুলে ধরতে। মিসির আলীর রচনায় যেমন লজিক আর অ্যান্টি লজিক বিশেষ জায়গা পেয়েছে, তেমন এই উপন্যাসেও কিন্তু লজিক আর অ্যান্টি লজিকের পরস্পর বিরোধিতা এবং এ বিষয়ে কারাস চরিত্রের মাধ্যমে সিদ্ধান্তহীনতার দোলাচল ফুটে উঠেছে। কারাস চরিত্রটি একেবারে মিসির আলীর মত করেই ভৌতিক বিষয়গুলোর বৈজ্ঞানিক ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের চেষ্টা করেছে, যদিও কারাস চরিত্রের জন্ম আসলে মিসির আলীর আগেই। এ থেকেও পাঠক নিজেরা একটি সিদ্ধান্তে আসতে পারেন। সে ব্যাপারে আমি নতুন করে কিছু নাই বা বললাম। কিন্তু এ কথা অনস্বীকার্য যে, হুমায়ুন আহমেদ নিজে যেমন আকর্ষিত হয়েছিলেন নাস্তিক পাদ্রী কারাসের চরিত্রের ব্যাপারে, তেমন অন্য পাঠকেরাও এই চরিত্রটিকে পছন্দ করবে। পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেটর মিঃ কিণ্ডারম্যানের চরিত্রটিও বেশ মনোমুগ্ধকর। তবে সার্বিকভাবে 'দি এক্সরসিস্ট' এর ফিনিশিং নিয়ে আমি সন্তুষ্ট হতে পারি নাই। একটি যুক্তিবাদী ফিনিশিং আশা করছিলাম কিন্তু বাস্তবে দেখা মিলল তার সম্পূর্ণ বিপরীত ফলাফলের। তাই তো এই 'দি এক্সরসিস্ট' এর জনরা হিসেবে বেছে নিতে হচ্ছে 'ভৌতিক' বা 'আদিভৌতিক'।
Download
মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

লেখক পরিচিতি: কৃষণ চন্দর (১৯১৪-১৯৭৭) উর্দু ভাষার বিখ্যাত লেখক। হিন্দি এবং উর্দু উভয় ভাষাতে সাহিত্য সাধনা করলেও কৃষণ চন্দরের প্রধান পরিচিতি উর্দু সাহিত্যিক হিসাবে। সারাবিশ্বে উর্দু মাতৃভাষীর সংখ্যা প্রায় ছয় থেকে সাত কোটি। ইংরেজির সাথে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাই অনেকের ধারণা উর্দু কেবল পাকিস্তানেই প্রচলিত। কিন্তু মজার ব্যাপার হল, পাকিস্তানের মাত্র এক থেকে দেড়কোটি এবং ভারতে প্রায় পাঁচ থেকে ছয় কোটি মানুষের মাতৃভাষা উর্দু। উর্দু ভারতে একটি অন্যতম সরকারি ভাষা, ভারতের অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লী এবং জম্মু ও কাশ্মীরে এটি সরকারি ভাষা হিসাবে স্বীকৃত। এছাড়া আফিগানিস্তানের শহরগুলিতে ও পারস্য উপসাগরীয় দেশগুলির শহর এলাকায় এ ভাষার অল্প-বিস্তর প্রচলন রয়েছে। বাংলা ও ভারতীয় ভাষা ছাড়াও রুশ, জার্মান, ইংরেজি, চেক, হাঙ্গেরি, পোলিশ, চীন ও জাপানি ভাষায় তাঁর সাহিত্য অনূদিত হয়েছে। উর্দু ও হিন্দি ভাষায় তাঁর ৩০টি ছোটগল্প সংকলন এবং ২০টি উপন্যাস প্রকাশিত হয়েছে।
শনিবার, ২৭ জুন, ২০১৫
১৯৫৪ সালে নোবেল পুরস্কার বিজয়ী আর্নেস্ট হেমিংওয়ে রচিত এক বুড়ো আর সমুদ্র (The Old Man and the Sea) অনুবাদঃ সৌরীন নাগ
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
জল জঙ্গলের দেশ সুন্দরবন। সে দেশে জলে কুমির, ডাঙায় বাঘ। আর আছে বাঘ কুমিরের সাথে লড়াই করে টিকে থাকা সবহারানো কিছু মানুষ। মহাকাব্যপ্রতিম এই উপন্যাসে আঠারো ভাটির দেশের জীবন আর প্রকৃতি, ইতিহাস আর লোকপুরাণকে জীবন্ত চেহারায় উপস্থিত করেছেন অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ নিজে অ্যাপ্রুভ করেছেন অনুবাদটি। পড়লে ভালো লাগবে, সুন্দরবনের গন্ধ পাওয়া যাবে। ভাটির দেশ অসম্ভব ভালো, দূর্দান্ত, মারাত্মক রকমের ভালো। অমিতাভ ঘোষের কৃতিত্ব তো বটেই, অচিন্ত্যবাবু-ও দারুণ অনুবাদ করেছেন। অতীব মনোগ্রাহী লেখা।





ডাউনলোড


